বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, প্রত্যাশা সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১১:৩০আপডেট : ১৩ মে ২০২৬, ১২:১০

বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ‘আমার খেলোয়াড়ি জীবন থেকেই বাংলা ট্রিবিউনকে দেখে আসছি। দেখতে দেখতে আজ অনলাইন পোর্টালটির ১২ বছর বা এক যুগপূর্তি হচ্ছে। একটি সংবাদমাধ্যম হিসেবে এটা বড় অর্জন। পোর্টালটির সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।’

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন।

সাকিব আল হাসান আরও বলেন, ‘বাংলা ট্রিবিউনে শুরু থেকে খেলার নিউজ বেশ ভালো করেই প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে ক্রিকেটের খবর তো রয়েছেই। এতে খেলোয়াড় কর্মকর্তাসহ সমর্থকরা নানাভাবে উপকৃত হচ্ছে। শুধু খেলার খবর নয়, এই পোর্টালে রাজনীতি, অর্থনীতিসহ দেশের সব খবরই পাওয়া যায়। এরই মধ্যে তারা পাঠক-নন্দিত হয়েছে।’

নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, বস্তুনিষ্ঠ খবর দিয়ে বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সামনে আরও পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারবে। যুগপূর্তিতে আবার সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
চিকিৎসাধীন মায়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন সাংবাদিক ফারজানা রুপার সন্তানরা
সর্বশেষ খবর
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
দামি টোনার নয়, রান্নাঘরের উপকরণেই হবে ত্বকের যত্ন
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ