রেজিম চেঞ্জ করেছে যুক্তরাষ্ট্র, দেশ আমাদের হাতে নেই: ফরহাদ মজহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ মে ২০২৬, ০২:১৭আপডেট : ১৩ মে ২০২৬, ১৯:৪১

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, যুক্তরাষ্ট্র এখানে রেজিম চেঞ্জ করেছে, তারাই এখন ক্ষমতায় রয়েছে, ক্ষমতা আমাদের হাতে নেই। সামনে অনেক বড় বিপদ রয়েছে। বাইরে হিন্দুত্ববাদী বিপদের আশঙ্কাও রয়েছে। তাই বিপ্লবী চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ভবনে এনসিপি-সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ‘শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, শাপলা হত্যাকাণ্ডের বিচার চাই। হাসিনাহীন হাসিনা ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে হাসিনাকে উৎখাত করা হলেও গাঠনিক ক্ষমতা অর্জন করা যায়নি।

এনসিপির ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (এনইউএ) আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, গবেষক মুসা আল হাফিজ ও এনইউএ’র সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান প্রমুখ।

/এমকে/এম/এমওএফ/
সম্পর্কিত
‘মার্কিন সেফ হাউজে সমন্বয়কদের মগজধোলাই হয়েছে’, কী বলতে চেয়েছেন ফরহাদ মজহার
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সর্বশেষ খবর
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার