বাংলা ট্রিবিউন আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে, প্রত্যাশা জামায়াত সেক্রেটারির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ১৮:৫১আপডেট : ১৩ মে ২০২৬, ১৮:৫১

বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তিতে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন এক যুগ পেরিয়ে ১৩তম বছরে যাত্রা করায় প্রতিষ্ঠানটির সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শুভানুধ্যায়ী ও দেশ-বিদেশের সব পাঠককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।’

বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার শুভেচ্ছা বার্তায় বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে সংবাদমাধ্যমের দায়িত্বও বহুগুণে বৃদ্ধি পেয়েছে।  অপতথ্য, বিভ্রান্তি ও গুজবের এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে সত্য, বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশন একটি বড় আমানত।

বাংলা ট্রিবিউন পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ-বিদেশের পাঠকমহলের আস্থা অর্জন করবে, এমন প্রত্যাশার কথাও জানান জামায়াতের এই নেতা।

দেশ, সমাজ, মানুষ ও রাষ্ট্রের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘একটি সচেতন, মানবিক  ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। আমি আশা করি, বাংলা ট্রিবিউন আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে।’

তিনি শুভেচ্ছা বার্তায় বাংলা ট্রিবিউনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

প্রসঙ্গত, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।

/ইউএস/
সম্পর্কিত
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু