সুপ্রিম কোর্ট বার নির্বাচন: প্রথম দিনে ভোট দিলেন ১৭৭১ আইনজীবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ২০:৩৫ আপডেট : ১৩ মে ২০২৬, ২০:৩৫

দুই দিনব‍্যাপী সুপ্রিম কোর্ট বার (আইনজীবী সমিতি) অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুরুর প্রথমদিনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৭৭১জন আইনজীবী। বুধবার (১৩ মে) নির্বাচন পরিচালনার জন্য গঠিত উপকমিটির চেয়ারম্যান (অব.) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠনের এই নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও সারা দেশের জেলা বারের আইনজীবীদের নজর ও উৎসাহ থাকে। এবারের নির্বাচন পরিচালনার জন্য হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে নির্বাচন উপকমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৯৭ জন। প্রথমদিনের ভোটগ্রহণ শেষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এই নির্বাচন নির্দলীয় হলেও কার্যত বিভিন্ন দলপন্থীদের নিয়ে প্যানেলের আদলে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে এবারের নির্বাচনে আওয়ামীপন্থিদের (সাদা) প্যানেল না থাকলেও বিএনপিপন্থীদের নীল প্যানেল, জামায়াতপন্থীদের সবুজ প্যানেল ও এনসিপির প্রার্থীদের লাল-সবুজ প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪০ জন প্রার্থী।

নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান।

সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান, দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাতটি সদস্য পদে নির্বাচন করছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, কবির হোসেন, টিপু সুলতান, জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদা আফরোজ চৌধুরী।

এ ছাড়া জামায়াতপন্থী আইনজীবীদের সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আবদুল বাতেন, দুটি সহ-সভাপতি পদে আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী, সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহ-সম্পাদক পদে তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া প্রার্থী হয়েছেন।

এই প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন- আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, ফয়েজউল্লাহ, জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।

এনসিপিপন্থী আইনজীবীদের লাল-সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে এই প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, দুটি সহ-সম্পাদক পদের একটিতে মোস্তফা আসগর শরীফী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রার্থী হয়েছেন।

এসব প্যানেলের বাইরে এবারের নির্বাচনে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভুইয়া, আবু ইয়াহিয়া দুলাল, ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ-জামান খান এবং সদস্য পদে জোবায়ের তায়েব ও তপন কুমার দাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
ডেঙ্গুকে জৈব অস্ত্র হিসেবে ব্যবহারের ঝুঁকি তদন্তে আইনি নোটিশ
আইনজীবী হতে বয়স বেঁধে দেওয়া, সমাধান নাকি নতুন সংকট?
সর্বশেষ খবর
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক