জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ মে ২০২৬, ১৩:৪০আপডেট : ১৫ মে ২০২৬, ১৩:৪০

দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ২০২৬–২৭ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে অ্যাডভোকেট তরিকুল ইসলাম সভাপতি এবং অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন (জেইউএলএ) নির্বাচন ২০২৬–২৭-এর বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদে নমিনেশন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন ২৫টি পদের বিপরীতে বিক্রিত ২২টি নমিনেশন ফরমের মধ্যে ২২ জন প্রার্থীকে বৈধ হিসেবে গ্রহণ করে।

এতে দেখা যায়, নির্ধারিত পদগুলোর বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।

কমিটিতে সহ-সভাপতি পদে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন। 

এছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

কমিটিতে সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন- জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো: তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।

/এআ/এমএএল/
সম্পর্কিত
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
আইনজীবীর বিরুদ্ধে কললিস্ট বুকের ১১টি পাতা ছিঁড়ে নেওয়ার অভিযোগ
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষে জড়ালেন বিএনপিপন্থি আইনজীবীরা, নেপথ্যে কী
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ