চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৬, ১৮:৩৪আপডেট : ১৫ মে ২০২৬, ১৮:৩৪

রাজধানীর শাহবাগে মানববন্ধন করেছে বিডিআর কল্যাণ পরিষদ। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, পূর্ণ ক্ষতিপূরণ এবং কারাবন্দী সদস্যদের মুক্তির দাবিতে এই মানববন্ধন করে সংগিঠনটি।

দাবি পূরণ না হলে আগামী ১ জুলাই সারা দেশের চাকরিচ্যুত বিডিআর সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে শাহবাগ চত্বরে আয়োজিত এই মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

কর্মসূচি থেকে সংগঠনের নেতারা পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু বিচার ও নিরপরাধ সদস্যদের মুক্তির দাবি জানান।

মানববন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের মুখপাত্র সাইদ আহমদ খান লিখিত বক্তব্যে বলেন, পিলখানার ঘটনায় প্রকৃত অপরাধীদের আড়াল করতে সারা দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত অসংখ্য নিরপরাধ বিডিআর সদস্যকে গণহারে গ্রেফতার ও চাকরিচ্যুত করা হয়েছে। সাজানো তদন্ত ও মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে অনেক সদস্য দীর্ঘ ১৭ বছর ধরে কারাভোগ করছেন।

তিনি আরও বলেন, অনেক পরিবার কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ হারিয়েছে। চিকিৎসার অভাবে বহু সদস্য মারা গেছেন। আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার ও পুনর্বাসন চাই।

মানববন্ধনে দুই দফা দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। সেগুলো হলো-চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং মিথ্যা মামলায় দণ্ডিত নিরপরাধ সদস্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া।

মানবন্ধনে বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি মো. ফয়জুল আলম বলেন, পিলখানার ভেতরে ও বাইরে হাজার হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা অবিলম্বে চাকরি ফেরত চাই, নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চাই।

তিনি আরও বলেন, ‘‘বেগম খালেদা জিয়া পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের কথা বলেছিলেন। আজ তার দল সরকারে থাকলেও বিষয়টি নিয়ে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। আমরা তারেক রহমানের প্রতি অনুরোধ জানাই, বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে চাকরি পুনর্বহালের ব্যবস্থা করুন।’’
 
/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে একজনের পেটে গুলি চালিয়ে দিলেন তিনি
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?