পে-স্কেলের দাবিতে অবস্থান কর্মসূচির ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ১৯:৩২আপডেট : ১৬ মে ২০২৬, ১৯:৩২

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট আগামী ১১ জুন জাতীয় সংসদে পেশ করা হবে। এই বাজেটে নবম পে-স্কেলের বরাদ্দ না রাখা হলে ১২ জুন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় প্রেসক্লাব চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

শনিবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নবম জাতীয় পে-স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আয়োজিত মৌন মিছিল ও কেন্দ্রীয় প্রতিনিধি সমাবেশে এই ঘোষণা দেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবদুল মালেক। সমাবেশে বিভিন্ন জেলা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন। এছাড়া প্রাথমিক শিক্ষক সমিতি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পে-স্কেল নিয়ে ভিন্নমত: বাজারে পড়বে নেতিবাচক প্রভাব

আবদুল মালেক বলেন, “দ্রুত সচিব পর্যায়ের সুপারিশ চূড়ান্ত করে আসন্ন জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব আশিকুল ইসলাম বলেন, “দীর্ঘদিন বেতন বৃদ্ধি না হওয়ায় অধিকাংশ সরকারি কর্মচারী ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়ে পড়েছেন। বর্তমান বেতনে একটি পরিবার পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ, পানি, চিকিৎসা ও শিক্ষা ব্যয় বহন করতে গিয়ে কর্মচারীরা মানবিক সংকটে পড়ছেন।”

তিনি আরও বলেন, “আসন্ন বাজেটে নবম পে-স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হলে প্রায় ২২ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসবে। অন্যথায় কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হতে পারে।”

আরও পড়ুন: পে-স্কেল বাস্তবায়ন কি প্রলম্বিত হচ্ছে 

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
পৌরসভায় গিয়েই ক্ষোভ ঝাড়লেন লুৎফুজ্জামান বাবর, বললেন ‘সমস্যাটা কোথায়’
সর্বশেষ খবর
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়