রাজধানীতে ছাত্রলীগের পোস্টার-লিফলেটসহ যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৬, ১৯:৫১আপডেট : ১৬ মে ২০২৬, ১৯:৫১

রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে বনানীর ঢাকা-ময়মনসিংহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিন বনানী থানার বরাত দিয়ে বলেন, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ রোডের নেভাল হেডকোয়ার্টারের বিপরীতে বিশেষ অভিযান পরিচালনা করে বনানী থানার একটি টিম। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ আশিককে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার যুবক ও তার সহযোগীরা আগামী ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টার ও লিফলেট বিতরণের উদ্দেশ্যে ওই এলাকাসহ আশপাশে ঘোরাঘুরি করছিলেন।

/এসএনকে/এম/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
মোবাইলের আসক্তি নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর: আইজিপি
মোবাইলের আসক্তি নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর: আইজিপি
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
ছুটির মুখেই ধাক্কা: যুক্তরাষ্ট্রে রেকর্ড চড়া জ্বালানির দাম
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক