মাজারে হামলায় জামায়াত জড়িত, শুনে দুঃখ পেয়েছি: ফরহাদ মজহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মে ২০২৬, ১৬:৫৯আপডেট : ১৭ মে ২০২৬, ১৯:৫৯

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে লেখক ও চিন্তক ফরহাদ মজহার হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এসময় তিনি বলেন, ‘অভিযোগ উঠেছে, এই হামলার সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত। আমি দুঃখ পেয়েছি শুনে। আমি পত্রিকায় দেখেছি। আমি শফিক ভাইকে (জামায়াত আমির) এর আগেও বলেছি, নির্বাচনের আগে আপনি কীসের ভিত্তিতে বলেছিলেন যে ইসলামে নারী নেতৃত্ব হারাম? আপনাকে তো আমি বাহাসে ডেকেছিলাম, কোনো টেলিভিশন শোতে। আপনি তো আসেন নাই।’

আজ রবিবার (১৭ মে) দুপুরে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে ফরহাদ মজহার একথা বলেন। শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ’ এবং ‘ভাববৈঠকী’ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।

এসময় তিনি আরও বলেন, ‘আপনারা বলছেন, গান হারাম। বাহাসে ডাকতেছি, আসেন না। কোথায় গান হারাম? কোন আয়াত নিয়ে বলতেছেন গান হারাম? কোন ধরনের গান হারাম? তর্ক আছে।’

জামায়াতের উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘এর আগেও বলেছি, মাজারে যেসব খারাপ কাজ বলে আমরা মনে করি, অনৈতিক কাজ; এগুলো বন্ধ হওয়া দরকার; কিন্তু এখন তো প্রমাণিত হচ্ছে, মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের ওপর দোষ দিচ্ছেন। এটা তো হবে না, এটা চলবে না।’

সভায় পাগলদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে ফরহাদ মজহার বলেন, ‘মাজারের পাগলদের ওপর হামলা করা হয়; কিন্তু জুলাই গণ–অভ্যুত্থান যখন হয়েছে, তখন এই পাগলেরাই বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। পাগল না হলে নিজের জীবন সে কী করে দিয়ে দিল? পাগল না থাকলে বিপ্লব হবে না। পাগল না থাকলে রাষ্ট্র গঠিত হবে না। পাগল না থাকলে সমাজ গঠিত হবে না।’

ফরহাদ মজহার বলেন, ‘আমি নিজেও ৫০ বছর ধরে পাগলামি করতেছি, একটা রাষ্ট্র গঠনের জন্য। মানুষের যে অধিকার, সেটা রাষ্ট্র দিতে পারতেছে না। একটা রাষ্ট্র গঠনের জন্য লড়াই করতেছি আমরা। অন্ন, বস্ত্র, শিক্ষা স্বাস্থ্য বাসস্থান; এগুলা দিতে পারতেছি না। এরকম একটা রাষ্ট্র বানাবার জন্য আমরা লড়াই করতেছি (যে রাষ্ট্র এগুলো দিতে পারবে)।’ 

সমাবেশে ফরহাদ মজহার সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘মাজারে ভক্তদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই সরকারও ফ্যাসিস্টদের মতো পরিণতির মুখে পড়তে পারে।’  

অনুষ্ঠানে ভাববৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল জানান, আগামী ১৯ মে শাহ আলী মাজারে ভক্তদের উরস শুরু হবে। এই উরসকে কেন্দ্র করে মাদক উদ্ধারের নামে কিছু দুষ্কৃতকারী মাজারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে অনেক ভক্ত আহত হয়েছেন বলেও জানান। 

তিনি দাবি করেন, হামলার ঘটনায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা জড়িত। একই সঙ্গে পুলিশ প্রশাসন হামলাকারীদের পরিচয় জানার পরও যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার তিন দিন পর মাত্র তিনজনকে গ্রেফতার করাকে তিনি ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেন। 

সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির নেতা সারোয়ার তুষার প্রমুখ।

/এএইচএস/এসটি/ 
সম্পর্কিত
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
‘দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেওয়া হবে না’
শ্রীপুরে উচ্ছেদ অভিযানে দখলদারদের হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ বনকর্মী আহত
সর্বশেষ খবর
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
এআই বিতর্কের পরও কমনওয়েলথ জিতলেন জামির নাজির
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ
জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬: এইচআরএসএস
জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, আহত ৩৪৬: এইচআরএসএস
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ