তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি নিয়ে রিটের শুনানি ২১ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৬, ১৩:৩৮ আপডেট : ১৮ মে ২০২৬, ১৩:৩৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। তামিম ইকবালকে সভাপতি করে গঠিত কমিটি বাতিল চেয়ে করা এই রিট আবেদনের পরবর্তী শুনানি আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান। পরে আদালত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শুনানির সময় নির্ধারণ করেন।

এর আগে বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদসহ ১২ জন পরিচালক বর্তমান অ্যাডহক বোর্ড বাতিল এবং স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করেন।

রিটকারী ১২ জন হলেন— আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট।

রিট আবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে, যা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে কি না— সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত শুনানি শেষে আগের নির্বাচিত কমিটিকে পুনর্বহালের আবেদনও করা হয়।

রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির পক্ষে সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিবাদী করা হয়েছে।

এর আগে গত ২০২৫ সালের অক্টোবর মাসে নির্বাচনের মাধ্যমে গঠিত আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ অনিয়মের অভিযোগে গত ৭ এপ্রিল ভেঙে দেয় এনএসসি। একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার মেয়াদ ৩ মাস। এই কমিটির অধীনেই আগামী ৭ জুন বিসিবির নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গঠিত এই অ্যাডহক কমিটিতে আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান ছাড়াও সদস্য হিসেবে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের ছেলে। কমিটিতে আরও আছেন তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।

উল্লেখ্য, এর আগে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সাতজন আইনজীবী একটি রিট দায়ের করলে গত ১১ মে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সেটি খারিজ করে দিয়েছিলেন। এবার নির্বাচিত কমিটির সাবেক পরিচালকরাই সরাসরি আদালতের দ্বারস্থ হলেন।

 

/বিআই/এমএএল/
সম্পর্কিত
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড আবেদন
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
অস্ট্রেলিয়ার নাগরিক রেহানাকে হত্যার পর মাটিচাপা: অভিযোগপত্রে নারাজি দেবেন মা
সর্বশেষ খবর
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
রংপুরের রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে প্রধানমন্ত্রী, ভক্তদের উচ্ছ্বাস
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
‘লুপাস’ রোগে ভুগছেন সেলেনা গোমেজ, বদলে গেছে কণ্ঠ
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সরকার চায় ঐক্য, কিন্তু একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি : প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির