দুর্নীতি ও মানিলন্ডারিং

নুরুল মজিদ-পলক-এনামুলের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৬, ১৫:৪৮আপডেট : ১৮ মে ২০২৬, ১৫:৪৮

দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ ঘিরে সাবেক দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং তাদের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ সোমবার (১৮ মে) নথি জব্দের এ নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মিনহাজ বিন ইসলাম আদালতে আবেদন করেন।

আয়কর নথি জব্দের তালিকায় রয়েছেন- সাবেক শিল্পমন্ত্রীর স্ত্রী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী এবং সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রী।

তদন্তের স্বার্থে এসব নথি ২০০৮-২০০৯ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত সময়কালকে অন্তর্ভুক্ত করে জব্দ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়। একই দিনে পৃথক তিনটি মামলায় এই সিদ্ধান্ত দেওয়া হয়, যেখানে ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সন্দেহজনক ব্যাংক লেনদেনের গুরুতর অভিযোগ উঠে এসেছে।

প্রথম ঘটনায়, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের স্ত্রী নাদিরা মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে শুরু থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথি জব্দের আবেদন মঞ্জুর করেন আদালত।

দ্বিতীয় ঘটনায়, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনের ২০০৮-২০০৯ করবর্ষ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত সম্পূর্ণ আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়। দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৯ কোটি ৫৮ লাখ টাকার সম্পদ অর্জন এবং ৩১টি ব্যাংক হিসাবে শত কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন হয়েছে। মানিলন্ডারিংয়ের অভিযোগেও মামলা চলমান।

তৃতীয় ঘটনায়, সাবেক সংসদ সদস্য এনামুল হক এবং তার স্ত্রী তহুরা হকের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, এনামুল হকের বিরুদ্ধে প্রায় ২৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং বিপুল অঙ্কের সন্দেহজনক ব্যাংক লেনদেনের তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে তার স্ত্রীর বিরুদ্ধেও কয়েক কোটি টাকার অবৈধ সম্পদ ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

দুদক জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ গোপন ও স্থানান্তরের প্রমাণ খুঁজতেই এসব আয়কর নথি জব্দ করা প্রয়োজন। সংশ্লিষ্ট তিনটি মামলাই বর্তমানে তদন্তাধীন রয়েছে।

 

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ