বিসিবি নির্বাচনের কাউন্সিলর মনোনয়নের চিঠি প্রত্যাহার চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মে ২০২৬, ১৯:০৭আপডেট : ১৮ মে ২০২৬, ১৯:০৭

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য কাউন্সিলর মনোনয়ন চেয়ে বিভিন্ন ক্লাবের কাছে পাঠানো নোটিশ প্রত্যাহার চেয়ে রিট করা হয়েছে। সোমবার (১৮ মে) বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত ছয় জন কাউন্সিলর এই রিট দায়ের করেন। 

রিটের বিবাদীরা হলেন— যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি, বিসিবির প্রধান নির্বাহী, বান্দরবান,খুলনা, লক্সীপুর, ফরিদপুর, ব্রাম্মণবাড়িয়া ও ঢাকা জেলার প্রশাসক। 

রিটকারীরা হলেন— বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত কাউন্সিলর আরমানুল ইসলাম নয়ন, মো. নাঈম হাওলাদার, মো. এনামুল আহসান, মো. আবদুল্লাহ অর্ক, আকিব জাভেদ মুন্না ও মো.রাকিবুল ইসলাম।    

এর আগে গত ১৩ মে বিভিন্ন ক্লাবের চার বছরের জন্য মনোনীত ছয় জন কাউন্সিলর সরকার ও বিসিবির প্রতি ১৩ মে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠান। নোটিশে সাড়া না পেয়ে রিট করা হয়। 

কাউন্সিলরদের পক্ষে নোটিশ প্রেরণকারী আইনজীবী মো. শফিকুল ইসলাম জানান, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর জেলা পর্যায়ে কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে তারা চার বছরের জন্য নির্বাচিত হন। তারা বহাল থাকা অবস্থায় বিসিবির নির্বাচনকে সামনে রেখে সাধারণ পরিষদ গঠনের জন্য নতুন করে কাউন্সিলর মনোনয়ন চেয়ে নোটিস পাঠানো হয়। 

তার দাবি, ৬ মে জারি করা এই নোটিশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত। তাই তিন দিনের মধ্যে এই নোটিস প্রত্যাহার করতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এছাড়া নোটিসে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী শালিসি আদালতের মাধ্যমে আলোচ্য বিষয়টি নিষ্পত্তির আহবান জানানো হয়েছে।   

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডিতে রাজনীতিকরা কেন অযোগ্য হবেন, হাইকোর্টের রুল 
চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু