আইভীকে গ্রেফতার না দেখানোর আদেশ স্থগিত চায় রাষ্ট্রপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৬, ১১:৫৮আপডেট : ১৯ মে ২০২৬, ১১:৫৮

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে হাইকোর্টের দেওয়া নির্দেশ স্থগিত চেয়ে আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আইভীর আইনজীবী অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোর রাত ৩টার দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে হাইকোর্ট তাকে জামিন দেন। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন।

এরপর গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে ২৬ ফেব্রুয়ারি ওই মামলাগুলোতেও জামিন দেন আদালত। কিন্তু রাষ্ট্রপক্ষের আবেদনের পর সেগুলোও স্থগিত হয়ে যায়। সবশেষে ১০ মামলায় দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

এ অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর ও ২০২৫ সালের ৩০ জুন করা দুটি (হত্যার অভিয়োগ) মামলায় আইভীকে গ্রেফতার দেখাতে সংশ্লিষ্ট থানার পুলিশ আবেদন করে। একটি মামলায় ২ মার্চ ও অপর মামলায় ১২ এপ্রিল গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই গ্রেফতার দেখানোর প্রক্রিয়ার বৈধতা নিয়ে রিটটি করা হয়।

শুনানির পর ২৬ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

এছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া আবেদনকারীকে গ্রেফতার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টের সেই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

/বিআই/এমএএল/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
সর্বশেষ খবর
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ