প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৬, ১৩:১৬আপডেট : ১৯ মে ২০২৬, ১৩:১৬

দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক মামলায় কিশোরগঞ্জের প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ.বি.এম শাহারিয়ারসহ দুই জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

অপর জন হলেন-বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দফতরের এটিএম বিভাগের কার্টোগ্রাফার আব্দুল সোবহানের স্ত্রী মিসেস সালমা।

মঙ্গলবার (১৯ মে) দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

আদালতে এ.বি.এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক ও তদন্ত কর্মকর্তা মুহাম্মদ জয়নাল আবেদীন।

আবেদনে বলা হয়, শাহারিয়ার প্রায় ১২ কোটি ৯৬ লাখ ৮৭ হাজার ৬০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। একই মামলায় সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তাকে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ হিসেবে উল্লেখ করা হয়।

দুদক জানায়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে শাহারিয়ারের আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট নথিপত্র জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন।

অন্যদিকে, মিসেস সালমার আয়কর নথি জব্দের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাহাবুব মোর্শেদ।

আবেদনে উল্লেখ করা হয়, মিসেস সালমা ও তার স্বামী আব্দুল সোবহান জ্ঞাত আয়বহির্ভূত ৪৬ লাখ ৫০ হাজার ৩৮৭ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এছাড়া ১৯ লাখ ৩২ হাজার ৬৪ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও আনা হয়েছে। এসব অভিযোগে দুদকের দায়ের করা মামলার তদন্তের স্বার্থে তার আয়কর নথি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

/এআই/এমএএল/
সম্পর্কিত
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে: আইনমন্ত্রী
কাস্টমসের নথি না পাওয়ায় ৮ হাজার কোটি টাকা পাচার অনুসন্ধানে ধীরগতি
প্রতারণার মামলায়ও তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু