কুকুরের কামড়ে মৃত্যু: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৬, ১৬:৩৩আপডেট : ২০ মে ২০২৬, ১৬:৩৫

গাইবান্ধার সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে কয়েকজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে জেলা সিভিল সার্জনকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২০ মে) বিচারপতি মো. ইকবাল কবির এবং বিচারপতি এসএম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী। 

গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত এবং পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে এবং আহতদের সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা চেয়ে আইনজীবী মো. শাফিনুর ইসলাম হাইকোর্টে রিট করেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, গাইবান্ধবার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ১১ জনকে বিবাদী করা হয়। 

শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, গাইবান্ধায় কুকুরের কামড়ে ১৭ জন আহত হন। পরে সরকারি হাসপাতালে টিকা না পেয়ে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নেন তারা। তারপরও এ ঘটনায় ৫ জন মারা যান। গাইবান্ধার সিভিল সার্জনকে ঘটনা খতিয়ে দেখে ঈদের ছুটির পর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সেখানে কী ঘটেছিল, কতজন মারা গেছেন, কীভাবে মারা গেছেন, গাফিলতি ছিল কিনা, সে বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ