ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মে ২০২৬, ১৭:৩৫আপডেট : ২০ মে ২০২৬, ১৭:৩৫

নির্বাচন কমিশনের (ইসি) কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের আয়কর বিবরণি ও নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বুধবার (২০ মে) সুজন সম্পাদক বদিউল আলম মজুদারের ১৭ মের সাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই চিঠি দেন সুজন সম্পাদক। আজ বুধবার (২০ মে) এই চিঠি পেয়েছেন ইসি উপসচিব মো. মনির হোসেন।

চিঠিতে সুজন লিখেছে, ‘‘নির্বাচন কমিশনের ওয়েবসাইটে কিছু প্রার্থীর আয়কর রিটার্নের তথ্য দেওয়া হয়েছে, যা আমরা পেয়েছি। গবেষণার কাজের জন্য অবশিষ্ট প্রার্থীর আয়কর রিটার্ন এবং সব প্রার্থীর নির্বাচনি ব্যয়ের তথ্য পেতে আপনার সহযোগিতা প্রত্যাশা করছি।’’

ইসি সচিবকে দেওয়া চিঠিতে বদিউল আলম বলেন, সুজন নির্বাচন বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০০৮ সাল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য ও তথ্যের বিশ্লেষণ সুজন ওয়েবসাইটে সন্নিবেশিত আছে।

চিঠিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ এর ৩-খ, ৪৪ এর ক-ক-২ ধারা অনুযায়ী, মনোনয়নপত্রের সঙ্গে সর্বশেষ করবর্ষের আয়কর রিটার্নের অনুলিপি জমাদান বাধ্যতামূলক।

/এএজে/এমএএল/
সম্পর্কিত
বছরে ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে নেই টার্নওভার কর
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
সর্বশেষ খবর
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ