বনশ্রীর মাদ্রাসায় ছাত্রদের ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২১ মে ২০২৬, ১৩:২০আপডেট : ২১ মে ২০২৬, ১৪:১৬

রাজধানীর রামপুরায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মূল আসামি মো. শিহাব হোসেনকে (১৯) গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। 

বুধবার (২০ মে) দিবাগত রাতে পাবনা জেলার বেড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএম‌পির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডি‌সি) এন এম নাসিরুদ্দিন ব‌লেন, মঙ্গলবার (১৯ মে) রাতে রামপুরার বনশ্রী সি-ব্লকস্থ আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ভেতরে শিক্ষার্থী মো. আব্দুল্লাহ গলায় গামছা প্যাঁচিয়ে আত্মহত‌্যা করে। খবর পে‌য়ে রামপুরা থানা পু‌লিশ ঘটনাস্থলে গি‌য়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈ‌রি ক‌রে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। 

সুরতহাল প্রতিবেদন তৈ‌রির সময় মৃতের শরীরে অস্বাভাবিক যৌনাচারের প্রাথমিক লক্ষণ দেখা যায়।

প‌রে অনুসন্ধান করে জানা যায়, ওই মাদ্রাসার ছাত্র শিহাব হোসেন বিভিন্ন সময়ে আব্দুল্লাহসহ আরও ৪ জন ছাত্রের সঙ্গে অনৈতিক ও অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিল। 

এ ঘটনায় নিহত আব্দুল্লার মা বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে রামপুরা থানার একটি টিম গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বুধবার পাবনার বেড়া থানার খাকছাড়া গ্রাম থে‌কে ঘটনায় জড়িত শিহাব হোসেনকে গ্রেফতার করেছে। 

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ