১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ মে ২০২৬, ১৬:১৩আপডেট : ২১ মে ২০২৬, ১৬:১৩

সংসদ গ্রন্থাগারে সংরক্ষিত তালিকাভুক্ত ১০০টি পুস্তক ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ করেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটি। এর মাধ্যমে অনলাইনভিত্তিক তথ্য অনুসন্ধান ব্যবস্থা আরও আধুনিক ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ১ নম্বর সাব-কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির আহ্বায়ক হুমাম কাদের চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অংশ নেন কমিটির সদস্য মীর আহমাদ বিন কাসেম।

বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগারে সংরক্ষণের জন্য ক্রয়যোগ্য পুস্তকের খসড়া তালিকা চূড়ান্তকরণ এবং পুরাতন ও দুষ্প্রাপ্য ডকুমেন্ট ও সংসদীয় বিতর্কসমূহ ডিজিটালাইজ করার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে জাতীয় সংসদ সচিবালয়ের আইটি অনুবিভাগ একটি প্রতিবেদন উপস্থাপন করে।

এ ছাড়া ই-পার্লামেন্ট সংক্রান্ত প্রকল্পটির ডিপিপি দ্রুততম সময়ের মধ্যে একনেকে পাঠানোর যথাযথ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন‌্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে।

এছাড়া, গ্রন্থাগারের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা বিবেচনায় ক্রয়যোগ্য খসড়া পুস্তক তালিকায় গুম-সংক্রান্ত পুস্তকসমূহ সংযোজনসহ পূর্ণাঙ্গ তালিকাটি চূড়ান্ত করার লক্ষ্যে মূল কমিটিতে উপস্থাপনের সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/এমএএল/
সম্পর্কিত
কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক বিবেচনায় পুলিশে নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
পূর্ণাঙ্গ সংস্কার পাশ কাটিয়ে খণ্ডিত পথে যাওয়া হচ্ছে: বিরোধীদলীয় নেতা
সর্বশেষ খবর
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
নেপালে প্রলয়ঙ্করী বন্যার নেপথ্যে কি বৈশ্বিক উষ্ণায়ন
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমের দাম আগের মতোই 
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
স্টেক খেতে গিয়ে ফর্ক-নাইফে ভুল করছেন না তো? জানুন টেবিল ম্যানার
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী