‘রামিসা থাকবে আমাদের হৃদয়ে’

ইমরান আলী
২২ মে ২০২৬, ১৬:১৩আপডেট : ২২ মে ২০২৬, ১৭:১০

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারের দাবি এলাকাবাসীসহ গোটা দেশের মানুষের। নির্মম ওই ঘটনায় ফুঁসে উঠেছে সবাই। এলাকাবাসী বলছেন, রামিসা আমাদের হৃদয়ে আজীবন থেকে যাবে। যতক্ষণ অপরাধীর ফাঁসির রায় কার্যকর না হচ্ছে আমরা বিচার চেয়ে যাবো। 

শুক্রবার (২২ মে) বেলা ১১টার পর কালো মেঘে আকাশ ঢেকে যায়, শুরু হয় বৃষ্টি। পল্লবী-পূরবী রোডে রামিসার বাসার সামনে তখন মানুষের জটলা। পাড়া-প্রতিবেশীরা ঘটনার চার দিন পরও বাসাটিকে ঘিরে ভিড় করছেন। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রামিসা হত্যার বিচার ও ঘাতকের ফাঁসি চাচ্ছিলেন তারা।

এ সময় কথা বলছিলেন নূরজাহান নামে এক নারী। তিনি বলেন, সকালে আমরা দেখতাম রামিসা ড্রেস পরে বের হয়ে স্কুলে যেতো। আমার সঙ্গে তার প্রায়ই দেখা হতো। আমি তাকে আদরও করতাম। কিন্তু কী হতে কী হয়ে গেলো। এমন ঘটনা তার সঙ্গে ঘটে গেলো, সবার হৃদয়কে নাড়িয়ে দিলো। কী জঘন্য মানসিকতা হলে এমন ঘটনা ঘটাতে পারে। অপরাধীর প্রকাশ্যেই ফাঁসি হতে হবে।

রামিসা হত্যার বিচার দাবি এলাকাবাসীর

পাশের রূপনগরের আরিফাবাদ এলাকা থেকে এসেছেন আরেক নারী সুমনা। অভিযুক্তের ফাঁসি চেয়ে তিনি বলেন, এই ঘটনার পর আমি ঘুমাতে পারছি না। আমারও চার বছরের মেয়ে আছে। আমি সময় পেলেই এই বাসার সামনে চলে আসছি।

শেওড়াপাড়া এলাকা থেকে আসা আল আমিন বলেন, সারা দেশের মানুষ হতবাক। মানুষ এত নিষ্ঠুর অমানবিক হয় কী করে। আমরা তার প্রকাশ্যে ফাঁসি চাই, যাতে এ ধরনের কাজ কেউ কখনও করতে সাহস না পায়।

তিনি বলেন, বিচারহীনতার কারণে আজ এমন ঘটনা বারবার ঘটছে। দু-একদিন এটি নিয়ে কথা উঠবে। এরপর সবাই যখন চুপ, তখন আসামির জামিন হয়ে যায়।

প্রতিবেশী চুমকি বলেন, আমরা সবসময়ই দেখতাম রামিসাকে। সুন্দর করে কথা বলতো, খেলা করতো। সুন্দর করে সাজুগুজু করতো। দেখতেই ভালো লাগতো। আমরা অনেক আদর করতাম।

তিনি বলেন, মেয়েটা আমাদের হৃদয়জুড়ে থাকবে। আর ঘাতকের ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের দাবি চলতে থাকবে।

বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রামিসা হত্যার বিচার চান এলাকাবাসী

জানা গেছে, শুক্রবার সকালে মেয়ের কুলখানির জন্য ‍মুন্সিগঞ্জে গেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাসহ পুরো পরিবার।

যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, বড় ভাই হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান আমার এখানে এসেছিলেন। আমাকে বিচারের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৯ মে বেলা ১১টার দিকে রামিসাকে ধর্ষণের পর হত্যা করে পাশের বাসার সোহেল রানা। এ ঘটনায় প্রথমে বাসা থেকে পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে স্ত্রীসহ গ্রেফতার করে। এ ঘটনা সারা দেশের মানুষকে নাড়িয়ে তোলে। প্রতিবাদে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। শুক্রবার পল্লবী, বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটনার তীব্র নিন্দা ও অপরাধীর ফাঁসির দাবিতে সভা-সমাবেশ হয়েছে।   

/এআই/আরকে/এমওএফ/
সম্পর্কিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
২৪ বছর আগে সংঘবদ্ধ ধর্ষণ, তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড  
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু