উত্তরার সেই ব্যবসায়ীর বাসায় আবারও গুলি

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট 
২৩ মে ২০২৬, ১৫:২৩আপডেট : ২৩ মে ২০২৬, ১৫:২৩

রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারও গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। আড়াই মাস আগে একই বাসায় গু‌লি ছোড়া হ‌য়ে‌ছিল। 

শুক্রবার (২২ মে) রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, দুর্বৃত্তরা হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ওসি খালিদ মনসুর। তিনি বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল।

তি‌নি আরও ব‌লেন, থানা পু‌লি‌শের পাশাপাাশি গো‌য়েন্দা বিভাগও এ ঘটনায় কাজ কর‌ছে। 

ওসি খালিদ মনসুর বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক কোনও দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। প্রথমবার গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
রাজধানীর দুই থানায় নতুন ওসি
৮-১০ ঘণ্টা দাঁড়িয়েও গ্যাস পাচ্ছি না, দাম বাড়ানোর পাঁয়তারা বলছেন চালকরা
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
সর্বশেষ খবর
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
রাজধানীর দুই থানায় নতুন ওসি
রাজধানীর দুই থানায় নতুন ওসি
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা