মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক হবে: ববি হাজ্জাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৬, ১৭:৩৫আপডেট : ২৩ মে ২০২৬, ১৭:৩৫

মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২৩ মে) মোহাম্মদপুরের চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, “মোহাম্মদপুর এলাকার প্রত্যেকটি হাউজিং ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিকভাবে বসে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি বলেন, “এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসিন্দারা জায়গা ছাড়তে সহযোগিতা না করলে সরকার রাস্তা নির্মাণ করতে পারবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।”

পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যে বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেলা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” এ সময় তিনি শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক বাসার সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপনের আহ্বান জানান এবং সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেন।

/এসও/এবিএম/
সম্পর্কিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩
২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সেই সাহেদ কারাগারে
সর্বশেষ খবর
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
ফাইনালের আগে ড্রেসিংরুমে কী ঘটেছিল? মেসির ভিডিও ঘিরে রহস্য
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
একটার পর একটা ধস শুরু হইছে, বাঁধটি ভেঙে গেলে আমরা সব হারিয়ে ফেলবো
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
২০২৭ সালের মধ্যে সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করবে সরকার
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ এক পরিবারের ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী