আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৬, ১০:৪৮আপডেট : ২৪ মে ২০২৬, ১০:৪৮

সরকার ঘোষিত ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শুরু হচ্ছে সোমবার (২৫ মে) থেকে। তাই রোববার (২৪ মে) সরকারি চাকরিজীবীদের জন্য ঈদের আগে শেষ কর্মদিবস।

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ছুটির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে।

শুরুর দিকে ঈদকে সামনে রেখে ছয় দিনের ছুটি নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে ২৬ ও ২৭ মে ঈদের আগের ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে ঈদের পরের ছুটি রাখা হয়। পাশাপাশি ২৮ মে ঈদের দিন সাধারণ ছুটি রয়েছে।

তবে ঈদযাত্রার চাপ ও ভোগান্তির বিষয় বিবেচনায় পরে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সিদ্ধান্তে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার বিষয়ও চূড়ান্ত করা হয়। পরে ১৪ মে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

তবে ছুটির মধ্যেও জরুরি সেবা চালু থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা কার্যক্রম, ডাক ও টেলিযোগাযোগ খাতের কর্মীরা দায়িত্ব পালন করবেন।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মী ও যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
৪ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
১০ মাস অনুপস্থিত থাকায় সিনিয়র সহকারী সচিব বরখাস্ত 
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত 
সর্বশেষ খবর
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
এবার ‘ইগ নোবেল’ পুরস্কার জিতলো যেসব ভিন্নধর্মী গবেষণা
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বালিশ কত পুরনো হলে বদলাবেন? 
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
বিশ্বের যে ১০ অদ্ভুত নিয়ম জানলে অবাক হবেন
সর্বাধিক পঠিত
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’