‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেলেন নদী গবেষক শেখ রোকন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ মে ২০২৬, ১৭:২৪আপডেট : ২৪ মে ২০২৬, ১৭:২৪

নদী ও পরিবেশ সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ‘পল্লীমা গ্রীণ স্বর্ণপদক-২০২৫’ পেয়েছেন নদী গবেষক, লেখক ও সংগঠক শেখ রোকন। তিনি নদীভিত্তিক সংগঠন রিভারাইন পিপলের প্রতিষ্ঠাতা ও মহাসচিব।  

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (২৩ মে) রাতে রাজধানীর খিলগাঁওয়ে পল্লীমা গ্রীণ আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, “নদী বাংলাদেশের প্রাণ এবং নদী রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।” এই কাজে সামাজিক সংগঠন ও গবেষকদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি মুস্তাফিজ শফি বলেন, “দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নদীর সম্পর্ক গভীর। তাই নদী রক্ষা নাগরিক দায়িত্ব হিসেবেই দেখা উচিত।”  

সম্মাননা গ্রহণ করে শেখ রোকন বলেন, “দখল, দূষণ ও অপরিকল্পিত উন্নয়নের কারণে দেশের অনেক নদী হারিয়ে যাচ্ছে। নদী রক্ষা করা না গেলে পরিবেশ ও মানবজীবন দুটিই সংকটে পড়বে।”  

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খানসহ পল্লীমা সংসদ ও পল্লীমা গ্রীণের নেতারা। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

/এসএনএস/এসটি/ 
সম্পর্কিত
প্লাস্টিক বর্জ্য ও দূষণে বিপর্যস্ত পরিবেশ
জলবায়ু পরিবর্তনের থাবা পড়তে যাচ্ছে বিশ্বকাপের খেলায় 
নিষিদ্ধের দুই দশকেও থামেনি পলিথিনের দাপট
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ