রাজধানীর মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটির বিপরীত পাশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের সদরদফর এ তথ্য জানিয়েছে।
সদরদফতর জানায়, আগুনের খবর পাওয়ার পর দুটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।