গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 

আরিফুল ইসলাম  
২৪ মে ২০২৬, ২৩:১৪আপডেট : ২৪ মে ২০২৬, ২৩:১৪

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে যেমন বাড়ছে কোরবানির পশুর আগমন, তেমনি হাটের আশপাশে ধীরে ধীরে গড়ে উঠছে গো-খাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজারও। রাজধানীর বিভিন্ন পশুর হাটের প্রবেশমুখ ও আশপাশের রাস্তায় অস্থায়ীভাবে বসেছে গো-খাদ্যের হরেক রকম দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে কাঁচা ঘাস, শুকনো খড়, ভুসি, খৈল, কুঁড়া, ভুট্টা ভাঙা ও কাঁঠালপাতাসহ নানা ধরনের পশুখাদ্য। তবে ব্যবসায়ীরা বলছেন, পশুর কেনাবেচা পুরোদমে শুরু না হওয়ায় গো-খাদ্যের বাজার এখনও পুরোপুরি জমে ওঠেনি। 

হাটের চিত্র ও বেপারীদের প্রস্তুতি 

শুক্রবার (২২ মে) রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাট পশুর হাট ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে গরুর পাশাপাশি বিভিন্ন ধরনের গো-খাদ্যও নিয়ে এসেছেন বেপারীরা। অনেকে গরুর আবাসের পাশেই খড়ের স্তূপ করে রেখেছেন, কেউবা কাঁচা ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছেন।

চুয়াডাঙ্গা থেকে গরু নিয়ে আসা বেপারী মো. রানা বলেন, “ঈদের দিন পর্যন্ত গরুকে খাওয়ানোর জন্য আমরা বাড়ি থেকেই পর্যাপ্ত খাবার সঙ্গে করে নিয়ে এসেছি। যদি কোনও কারণে কম পড়ে যায়, তখন হাটের আশপাশের দোকান থেকে কিনে খাওয়াবো।” 

ফরিদপুর থেকে আসা আরেক বেপারী মিজানুর হাওলাদার বলেন, “হাটের গরমে দীর্ঘ জার্নি করে আসা গরু সুস্থ রাখতে নিয়মিত খাবার ও পানি দিতে হয়। তাই খড়, ভুসি আর ঘাস ছাড়া হাটে টেকা সম্ভব না।” 

গো-খাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার (ছবি বাংলা ট্রিবিউন)

কেমন চলছে বেচাকেনা ও দামের চিত্র 

হাটের আশপাশে গড়ে ওঠা অস্থায়ী দোকানগুলোতে এখন সীমিত আকারে বেচাকেনা হচ্ছে। বিক্রেতারা জানান, মূলত যারা আগাম কোরবানি পশু কিনছেন এবং হাটের বেপারীরাই এখনকার ক্রেতা। ঈদ যত ঘনিয়ে আসবে, গো-খাদ্যের বিক্রিও তত বাড়বে।

পোস্তগোলা হাটের পাশে অস্থায়ী দোকান দেওয়া ব্যবসায়ী আমিনুল বলেন, “এখন প্রতিদিনই কিছু কিছু বেচাকেনা হচ্ছে। শেষ দিকে ক্রেতা যখন বাড়বে, তখন দম ফেলার ফুসরত থাকবে না।” 

পরিবহন ব্যয় ও পাইকারি বাজারে দাম বাড়ায় এবার গো-খাদ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি বলে জানান বিক্রেতারা। হাটে বর্তমানে প্রতি আঁটি কাঁচা ঘাস বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। শুকনো খড়ের ছোট আঁটি ২৫ থেকে ৩০ টাকা, প্রতি কেজি ভুসি ৭০ টাকা, খৈল ৬০ থেকে ৭০ টাকা, কুঁড়া ৪০ টাকা এবং কাঁঠালপাতার একটি বস্তা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

মৌসুমি ব্যবসায়ীদের প্রত্যাশা 

পরিবহন ব্যয় বাড়ায় এবার গো-খাদ্যের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি বলেও জানান মৌসুমি ব্যবসায়ীরা। 

পঞ্চগড় থেকে খড় নিয়ে আসা মাহবুব মিয়া বলেন, “প্রতিবছর এই কোরবানি ঈদের সময় ঢাকায় এসে খড় বিক্রি করি। এবার দুই ট্রাক খড় এনেছি। তবে এখনও মূল বেচাবিক্রি শুরু হয়নি।” 

গো-খাদ্যের অস্থায়ী ও মৌসুমি বাজার (ছবি বাংলা ট্রিবিউন)

রংপুর থেকে আসা সুমন বেপারী জানান, কয়েক বছর ধরেই তিনি এই মৌসুমি ব্যবসা করছেন। তিনি বলেন, “ঢাকা শহরে তো সহজে খড় বা ঘাস পাওয়া যায় না। যারা কোরবানির জন্য ২-৩ দিন আগে গরু কেনেন, তারা সুস্থ রাখার জন্য কয়েক দিনের খড়-ঘাস একবারে কিনে রাখেন। সাধারণত ঈদের আগের ৫-৬ দিন এই ব্যবসা খুব ভালো চলে।” 

বরিশাল থেকে আসা আবু সাঈদ হাটের পাশে অস্থায়ীভাবে ভুসি, কুঁড়া, খৈল ও পাঁচমিশালী গরুর খাবার বিক্রি করছেন। তিনি বলেন, “আমাদের কাছ থেকে মূলত গৃহস্থ বা সাধারণ ক্রেতারা গরু কেনার পর খাবার কিনে নেন। কোরবানির তিন-চার দিন আগে থেকে বিক্রি ব্যাপক হারে বাড়বে।” 

অস্থায়ী কর্মসংস্থান ও সুবিধা 

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর পশুর হাটগুলোকে ঘিরে প্রতিবছর মাত্র কয়েক দিনের জন্য এই মৌসুমি গো-খাদ্যের বাজার গড়ে ওঠে। এতে একদিকে যেমন প্রান্তিক মানুষের জন্য এক সপ্তাহের একটি অস্থায়ী কর্মসংস্থান তৈরি হয়, অপরদিকে দূর-দূরান্ত থেকে আসা বেপারী ও স্থানীয় ক্রেতারাও সহজেই পশুর তাজা খাবার সংগ্রহ করতে পারেন।

তবে হাটে আসা অনেক অভিজ্ঞ বেপারী জানিয়েছেন, বাড়তি খরচের হাত থেকে বাঁচতে তারা গরুর জন্য পর্যাপ্ত খাবার নিজেদের সঙ্গে করেই নিয়ে এসেছেন। শেষ সময়ে অনেক বেপারী বিক্রি না হওয়া অবশিষ্ট খাবার হাটেই ফেলে রেখে চলে যান। 

/এসটি/ 
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম