ফেসবুকের ‘ট্রাফিক অ্যালার্ট’ গ্রুপে ঈদযাত্রীদের আনাগোনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৫ মে ২০২৬, ১৫:০৩ আপডেট : ২৫ মে ২০২৬, ১৫:০৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন হাজারো কর্মজীবী মানুষ। এতে কমলাপুর রেলস্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটগুলোতে বেড়েছে যাত্রীর চাপ। কোন পথে ঢাকা থেকে বের হওয়া স্বস্তিদায়ক হবে, তা জানতে অনেকে ভিড় করছেন ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট-সংক্রান্ত গ্রুপগুলোতে।

এসব গ্রুপে নিয়মিত শেয়ার করা হচ্ছে কোথায় যানজট, কোন রুট ফাঁকা, ফেরি ও টোল পরিস্থিতি, দুর্ঘটনা কিংবা বিকল্প সড়কের তথ্য। পাশাপাশি বাস ও ট্রেন চলাচলের বিভিন্ন আপডেটও দেওয়া হচ্ছে। সবার উদ্দেশ্য— নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করা।

কয়েকটি গ্রুপের পোস্ট পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগ যাত্রীর উদ্বেগ ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘিরে। দুপুর ১টার দিকে একজন জানতে চান, মহাখালী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যানজটের পরিস্থিতি কেমন। আরেকজন পোস্ট করেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের অবস্থা জানতে চেয়ে। পোস্তগোলা সেতুর আগে আধা ঘণ্টা আটকে থাকার কথা জানিয়ে একজন সামনে কী ঘটেছে, তা জানতে চান। এসব পোস্টে যাত্রাপথে থাকা অন্যরা পরিস্থিতি জানাচ্ছেন, পরামর্শও দিচ্ছেন।

রাজধানীর বিভিন্ন পরিবহনকেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই যাত্রীদের ভিড় বাড়তে শুরু করেছে। ট্রেন, বাস ও লঞ্চে অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। বিশেষ করে কমলাপুর রেলস্টেশনে ছিল উপচে পড়া ভিড়।

/ইউএস/আরকে/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য সোশ্যাল মিডিয়ায় সফল হওয়ার ৮ কৌশল
দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো বিআরটিসি’র বিশেষ বাস সার্ভিস
নিজের পছন্দমতো নিউজ ফিড সাজাতে ফেসবুকে নতুন সুবিধা আনলো মেটা
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক