ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ১৭:০৩ আপডেট : ২৭ মে ২০২৬, ১৭:০৩

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হিসেবে পরিচিত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে মুসল্লিদের নিরাপদ ও শান্তিপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে আগাম থেকেই নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।এরই ধারাবাহিকতায় এবার ঈদগাহে ১৯৯তম ঈদ জামাতের নিরাপত্তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (২৭ মে) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারীর স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবেই সহায়তা করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় এবারও ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ঈদগাহে আগত মুসল্লিদের নির্ধারিত প্রবেশপথ ব্যবহার, ব্যাগ বা ধারালো বস্তু বহন না করা এবং সন্দেহজনক কিছু সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজিবি জানায়, তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এই বৃহৎ ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবারের ঈদুল আজহার জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
দুর্গোৎসবে নাশকতার হুমকি নেই: এসআরবি ডিজি
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক