ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ০১:২৮ আপডেট : ২৮ মে ২০২৬, ০১:২৮

ঈদের নামাজ আদায়ের জন্য অনেক নারী এখন জামাতে অংশ নিচ্ছেন। সেই বিবেচনায় ঈদুল আজহার জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 

রাজধানীর অন্যতম প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। প্রতিবছরের মতো এবারও এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে একাধিক ঈদের জামাতে নারীদের জন্য আলাদা জায়গা থাকবে।

উত্তরা ও আগারগাঁও এলাকার মুসল্লিদের জন্য ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাতেও নারীদের আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ এবং বায়তুল আমান মসজিদে নারীদের নামাজ আদায়ের সুযোগ রয়েছে।

গুলশান-বনানী এলাকাতেও বেশ কয়েকটি মসজিদে নারীদের জন্য সুব্যবস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে পরিচিত গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদ। ঈদের জামাতে এখানে নারীদের জন্য আলাদা জায়গা ও প্রবেশপথ রাখা হয়।, যা থেকে বাদ যায়নি এবারের ঈদুল আজহার জামাতও। এছাড়া গুলশান সোসাইটি জামে মসজিদ, নিকেতন সেন্ট্রাল মসজিদ এবং বনানী সেন্ট্রাল জামে মসজিদেও নারীদের আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।

ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ সরণি জামে মসজিদ এবং বসুন্ধরা এলাকায় বসুন্ধরা সিটি জামে মসজিদেও নারীদের জন্য আলাদা জায়গা রাখা হয়।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বশেষ খবর
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন যুবক, মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক