ঈদের দিনেও রামিসার পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ২০:৫৩ আপডেট : ২৮ মে ২০২৬, ২০:৫৩

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার পরিবারের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদুল আজহার দিন বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

এ সময় রামিসার বাবা-মা-বোনের খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন রিজভী।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিশু রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বদ্ধপরিকর সরকার। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী। যেকোনো পরিস্থিতিতে সরকার রামিসার পরিবারের পরিবারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা।

গত ১৯ মে পল্লবীতে ৮ বছর বয়সী রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সোহেল রানা নামে এক ব্যক্তি ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।

/এমকে/এবিএম/
সম্পর্কিত
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২, মামলা ২৯
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
সর্বশেষ খবর
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
রোহিঙ্গা রোকেয়াকে নাগরিকত্ব দেওয়া চেয়ারম্যানকে অপসারণ
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন