ধোলাইখাল হাটে বর্জ্য সরলেও সরেনি বাঁশের খুঁটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৬, ২০:৩৭ আপডেট : ২৯ মে ২০২৬, ২০:৩৭

রাজধানীর ধোলাইখাল গরুর হাটের বর্জ্য অপসারণের কাজ শেষের দিকে হলেও এখনও সড়ক ও ফুটপাতজুড়ে পড়ে আছে হাটের বাঁশ ও খুঁটি। এতে পথচারী ও স্থানীয়দের চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে। ঈদুল আজহার পর হাটের বর্জ্য দ্রুত সরিয়ে নেওয়া হলেও অবকাঠামোর এসব সামগ্রী এখনও অপসারণ করা হয়নি।

শুক্রবার বিকালের দিকে সরেজমিনে দেখা যায়, ধোলাইখাল হাট এলাকার সড়কের দুই পাশে ও ফুটপাতজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাঁশের খুঁটি। কোথাও সেগুলো স্তূপ করে রাখা হয়েছে, আবার কোথাও এলোমেলোভাবে পড়ে আছে। অনেক পথচারী ফুটপাত ব্যবহার করতে না পেরে সড়ক দিয়েই চলাচল করছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী আবু তাহের বলেন, ‘হাট শেষ হওয়ার পর ইজারাদার চলে গেছেন। তবে বাঁশ ও খুঁটি চুক্তির মাধ্যমে বসানো হয়েছিল। যিনি চুক্তিতে এগুলো দিয়েছেন, তিনিই পরে সেগুলো নিয়ে যাবেন। আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের কাজ করছি। এখন যেগুলো পড়ে আছে, সেগুলোও একত্র করার কাজ চলছে।’

সড়কের দুই পাশে ও ফুটপাতজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বাঁশের খুঁটি

তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি বাঁশ-খুঁটির দায়িত্ব নিয়ে চুক্তিতে বসিয়েছেন, তার জনবল কম থাকায় সবকিছু একসঙ্গে সরানো সম্ভব হচ্ছে না। তবে দ্রুত এগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।’

স্থানীয় দোকানদার রায়হান বলেন, ‘বর্জ্য সরানো হয়েছে ঠিকই, কিন্তু রাস্তার পাশে এত বাঁশ পড়ে থাকায় আবারও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। রাতে চলাচলেও ঝুঁকি থাকে।’

আরেক পথচারী বলেন, ‘ফুটপাত দখল হয়ে আছে। মানুষ বাধ্য হয়ে সড়ক দিয়ে হাঁটছে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।’

হাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব বাঁশ ও খুঁটি বিক্রি করে দেওয়া হবে। এরই মধ্যে কিছু বাঁশ বিভিন্ন স্থানে জড়ো করা হচ্ছে। তবে রাস্তার পাশে পড়ে থাকা কিছু বাঁশ অনেকেই নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

রাস্তার পাশে এত বাঁশ পড়ে থাকায় আবারও বিশৃঙ্খলা তৈরি হয়েছে

সূত্রটি আরও জানায়, বাঁশ সরানোর জন্য আলাদা ব্যক্তির সঙ্গে চুক্তি করা হয়েছে। তিনি ধাপে ধাপে এগুলো তুলে নিয়ে যাবেন এবং পরে বিক্রি করবেন।

এদিকে স্থানীয়দের দাবি, বর্জ্যের মতো হাটের অবশিষ্ট বাঁশ ও খুঁটিও দ্রুত অপসারণ করে সড়ক ও ফুটপাত স্বাভাবিক চলাচলের উপযোগী করা হোক।

/এআই/ইউএস/
সম্পর্কিত
ঢাকেশ্বরী মন্দিরে বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বশেষ খবর
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
চুয়েটের অচলাবস্থা নিরসনের দাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক