ঈদের ছুটিতে মিটফোর্ডে রোগীর চাপ, চিকিৎসাসেবায় ভোগান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মে ২০২৬, ১৪:৩৬ আপডেট : ৩০ মে ২০২৬, ১৪:৩৬

ঈদুল আজহার ছুটির মধ্যে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে রোগীর চাপ কয়েকগুণ বেড়েছে। তবে চিকিৎসক ও নার্সদের একটি অংশ ছুটিতে থাকায় চিকিৎসাসেবা পেতে ভোগান্তির অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা।

শনিবার হাসপাতাল ঘুরে দেখা যায়, জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন রোগীরা। অতিরিক্ত মাংস ও চর্বিযুক্ত খাবার খাওয়ার কারণে বদহজম, ডায়রিয়া, গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা, ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাওয়া এবং হৃদরোগজনিত জটিলতায় আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে আসছেন। 

চিকিৎসাসেবা পেতে রোগী ও স্বজনদের দীর্ঘ লাইন। ছবি: বাংলা ট্রিবিউন

এছাড়া শিশুদের জ্বর, সর্দি-কাশি ও ভাইরাসজনিত রোগের প্রকোপও বেড়েছে। দুর্ঘটনায় আহত কয়েকজনকেও চিকিৎসা নিতে দেখা গেছে।

কেরানীগঞ্জ থেকে স্ত্রীকে চিকিৎসকের কাছে এনেছেন মনির হোসেন। তিনি বলেন, “প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর ডাক্তার দেখাতে পেরেছি। রোগী অনেক, কিন্তু চিকিৎসক কম।”

চার বছরের মেয়েকে নিয়ে হাসপাতালে আসা আল-আমীন বলেন, “কয়েকদিন ধরে মেয়ের চোখ লাল। অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে এনেছি। এখানে রোগীর চাপ অনেক বেশি, অথচ মাত্র দুইজন ডাক্তার চিকিৎসা দিচ্ছেন।”

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন রোগীরা। ছবি: বাংলা ট্রিবিউন

শেফালী বেগম নামে এক নারী জানান, তার নাতির পেটের সমস্যা নিয়ে প্রায় ঘণ্টাখানেক ধরে লাইনে দাঁড়িয়ে আছেন।

হাসপাতালে আসা আলমগীর হোসেন বুকে তীব্র ব্যথা নিয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। হাত দিয়ে বুক চেপে ধরে তিনি আনসার সদস্যদের কাছে দ্রুত চিকিৎসার অনুরোধ জানান। তবে তাকে লাইনে দাঁড়াতে বলা হয়। পরে তিনি বলেন, “আমার বুকে খুব ব্যাথা করছে, এখনই চিকিৎসা দরকার। কিন্তু সামনে দীর্ঘ লাইন।”

জরুরি বিভাগের সাত তলায় শিশু বিভাগেও ছিল রোগীর চাপ। বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের ভর্তি থাকতে দেখা গেছে। স্বজনদের অভিযোগ, ঈদের ছুটির কারণে চিকিৎসকদের রাউন্ড আগের তুলনায় কমে গেছে।

শিশু বিভাগের এক স্বজন বলেন, “কয়েকদিন আগে বাচ্চাকে ভর্তি করেছি। আগে যেভাবে ডাক্তাররা নিয়মিত রাউন্ড দিতেন, ছুটির কারণে এখন সেটা কম।”

টিকিট কাউন্টারের সামনেও দীর্ঘ লাইন। ছবি: বাংলা ট্রিবিউন

টিকিট কাউন্টারের কর্মী সোহেল বলেন, “গত কয়েকদিনের তুলনায় রোগীর সংখ্যা বেড়েছে। বেশিরভাগ রোগী পেটের সমস্যায় ভুগছেন। তবে সব রোগীকেই চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা চলছে।”

হাসপাতালের আনসার ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, “রোগীর চাপ রয়েছে। অনেক ডাক্তার ও নার্স ছুটিতে গেছেন, আগামীকালের মধ্যে হয়তো ফিরে আসবেন। তবে জরুরি বিভাগে শিফট অনুযায়ী চিকিৎসাসেবা চালু রয়েছে। শুধু বহির্বিভাগ এখনো পুরোপুরি চালু হয়নি।”

এ বিষয়ে ওয়ার্ড মাস্টার সাজ্জাদ হোসেনের বক্তব্য নিতে তার কক্ষে গেলে তাকে পাওয়া যায়নি। সেখানে উপস্থিত এক ব্যক্তি জানান, তিনি বাইরে গেছেন। পরে ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

অন্যদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এটিএমএ রুস্তমের অফিস কক্ষেও তাকে পাওয়া যায়নি।

 

/এআই/এমএএল/
সম্পর্কিত
সরকারি হাসপাতালে সার্জারি ওয়ার্ডে পলেস্তারা পড়ে ৩ রোগী আহত
নওগাঁয় দুদিন ধরে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি