চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’, পদ হারালেন কিউরেটর 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মে ২০২৬, ১৯:৪৩আপডেট : ৩১ মে ২০২৬, ২১:৫৫

রাজধানীর জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. আতিকুর রহমানকে অসদাচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক (সমমান) পদে বদলি করা হয়েছে। অপরদিকে প্রাণিসম্পদ অধিদফতরের ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভে কর্মরত ডা. মো. হাবিবুর রহমানকে জাতীয় চিড়িয়াখানার নতুন কিউরেটর হিসেবে পদায়ন করা হয়েছে।  

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। 

তবে কী ধরনের অসদাচরণের অভিযোগে ডা. আতিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ করা হয়নি। 

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোরবানির জন্য বিক্রীত আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে উদ্ধারের পর জাতীয় চিড়িয়াখানায় রাখা হয়। সেখানে মহিষটিকে একই নামে দর্শনার্থীদের জন্য প্রদর্শনের বিষয়টি প্রশাসনিক মহলে বিতর্কের জন্ম দেয়। এ ঘটনাকে কেন্দ্র করেই কিউরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সূত্রগুলোর দাবি। 

সংশ্লিষ্টদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামের সঙ্গে মিল রেখে একটি মহিষকে সরকারি প্রতিষ্ঠানে একই পরিচয়ে প্রদর্শনের বিষয়টি প্রশাসনিকভাবে বিব্রতকর হিসেবে বিবেচিত হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হওয়ার পর কিউরেটরকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। 

পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে আলোচনায় আসে অ্যালবিনো মহিষটি। প্রায় ৭০০ কেজি ওজনের গোলাপি-সাদা রঙের মহিষটির মাথার সামনের সোনালি চুল এবং কিছু শারীরিক বৈশিষ্ট্যের কারণে খামারিরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে এর নাম রাখেন। 

/জেইউ/এসটি/এমওএফ/ 
সম্পর্কিত
‘ট্রাম্প’-খ্যাত চিড়িয়াখানার সাদা মহিষটি বিএলআরআই’র কাছে হস্তান্তর 
চিড়িয়াখানায় ভালো আছে মহিষ ‘ট্রাম্প’, অপপ্রচারের অভিযোগ পরিচালকের
ঈদের তৃতীয় দিনে জাতীয় চিড়িয়াখানায় মানুষের ঢল
সর্বশেষ খবর
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?