ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুন ২০২৬, ১৯:১০আপডেট : ০১ জুন ২০২৬, ১৯:১০

রাজধানীর কলাবাগান এলাকায় ব্যায়ামের সরঞ্জাম ডাম্বেল দিয়ে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থকে (১৭) হত্যার অভিযোগে ছোট ভাই রাফিদ আরিয়ান শুদ্ধকে (১৬) গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ জুন) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর অবকাশকালীন বিচারক মোহাম্মদ আল মামুন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মাজহারুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার এসআই শামছুল হক সুমন আসামিকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে আটক রাখার আবেদন করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২১ সালে দুই ভাইয়ের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তারা মায়ের সঙ্গে কলাবাগান এলাকায় বসবাস করছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও বিরোধ হতো।

রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে দুই ভাইয়ের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ সময় শুদ্ধ নিজের কক্ষ থেকে বের হয়ে বড় ভাইয়ের কক্ষে গিয়ে ডাম্বেল দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুপান্থকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের চাচা রিয়াদুস সালেহীন সাদী সোমবার (১ জুন) কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এআই/এমএএল/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ