দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ জুন ২০২৬, ১৩:০৯আপডেট : ০২ জুন ২০২৬, ১৩:০৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।  

মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে জামিন আবেদনগুলোর শুনানি হতে পারে।  

এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশনা দেওয়া হয়। আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ।  

২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার হওয়ার কিছু সময় আগে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। এতে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।” 

/বিআই/এসটি/ 
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রের মৃত্যু: শিক্ষকের জামিনে ক্ষুদ্ধ বাবা
দুই বছরের সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন মেলেনি
গুমের মামলায় ট্রাইব্যুনালে মামুন খালেদের জামিন আবেদন
সর্বশেষ খবর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আহত ১৫
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার