মোহাম্মদপুরে বাড়ির ফটকে ছিনতাইয়ের ঘটনায় আরও একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ জুন ২০২৬, ০২:১১ আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:১১

রাজধানীর মোহাম্মদপুরে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে বাসার ফটকের সামনে দুই নারীর কাছ থেকে চাপাতি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ নিয়ে এ ঘটনায় মোট দুইজনকে গ্রেফতার করা হলো।

মঙ্গলবার (২ জুন) নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২ আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি এবং একটি পিকআপ জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মালামালসহ তিনটি ব্যাগও উদ্ধার করা হয়।

এর আগে একই দিন নারায়ণগঞ্জ থেকেই জুয়েল নামে আরেকজনকে গ্রেফতার করা হয়।

গত শনিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মোহাম্মদপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

ভিডিওতে দেখা যায়, দুই নারী রিকশা থেকে নেমে বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছেন। এ সময় চাপাতি হাতে দুইজন দুর্বৃত্ত সেখানে আসে এবং রিকশাচালককে ধাক্কা দিয়ে দুই নারীর ব্যাগ, লাগেজসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। এ সময় তাদের মোবাইল ফোন ও অলংকারও লুট করা হয়।

/আইএ/এম/
সম্পর্কিত
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯
ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা আবারও গ্রেফতার
সর্বশেষ খবর
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
অস্ট্রেলিয়া সিরিজে হেরেও র‍্যাঙ্কিংয়ে শারমিন-স্বর্ণার উন্নতি 
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
কড়া নিরাপত্তায় বিমানবন্দরে সালমান খান
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত