একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৬, ১৯:৪৮আপডেট : ০৩ জুন ২০২৬, ২০:৪০

রাজধানীর মিরপুরে একটি বাসায় নুরুজাহান বেগম নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তার চার সন্তানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিন (রাখি) এ নোটিশ পাঠিয়েছেন।

বুধবার (৩ জুন) ওই নারীর চার সন্তানের উদ্দেশে এই নোটিশ পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি।

নোটিশে বলা হয়, ঘটনাটি শুধু পরিবারের ব্যক্তিগত ট্র্যাজেডি নয়; এটি প্রবীণ নাগরিকদের অধিকার, পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক নৈতিকতা এবং আইনের শাসনের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়।  সংবিধানের ১৫, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদে নাগরিকের মানবিক মর্যাদা ও জীবন-নিরাপত্তার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে, সেই আলোকে প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্র ও পরিবারের যৌথ দায়িত্ব বলে নোটিশে উল্লেখ করা হয়। এ ছাড়া ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’-এর কথা উল্লেখ করে নোটিশে বলা হয়, সন্তানদের ওপর পিতা-মাতার ভরণপোষণ, দেখভাল, পরিচর্যা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

নোটিশে নুরুজাহান বেগমের সন্তান খুলনা সমুদ্র বন্দরের যুগ্মসচিব ড. এ কে এম আনিসুর রহমান, বুয়েট শিক্ষক অধ্যাপক ড. এ কে এম আশিকুর রহমান, কানাডা প্রবাসী কে এম আতিউর রহমান  এবং স্কুল শিক্ষিক্স ফাতিমা নাসরিন সুলতানার কাছে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা চেয়েছেন এই আইনজীবী।

নোটিশে আইনজীবী লিখিতভাবে জানতে চেয়েছেন– নুরুজাহান বেগমের ভরণপোষণ, চিকিৎসা, পরিচর্যা ও সার্বিক তত্ত্বাবধানে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল; মৃত্যুর আগে তার সঙ্গে যোগাযোগ, খোঁজখবর ও দায়িত্ব পালনের বিবরণ কী ছিল; দীর্ঘসময় তার একাকী অবস্থানের বিষয়ে তারা অবগত ছিলেন কিনা; এবং দায়িত্ব যথাযথভাবে পালন করা হয়েছে বলে দাবি করলে তার সমর্থনে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র কী। এছাড়া ঘটনার স্বাধীন তদন্তে সহযোগিতা করার বিষয়ে তাদের অবস্থানও জানতে চাওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে প্রবীণ নাগরিকদের অধিকার সুরক্ষার স্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ, জাতীয় মানবাধিকার কমিশন, সমাজকল্যাণ মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থা এবং উচ্চ আদালতের নজরে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ বিবেচনা করা হবে।

নোটিশে এই আইনজীবী আরও বলেন, কোনও মা যদি জীবনের শেষ সময়ে নিঃসঙ্গতা ও অবহেলার মধ্যে মৃত্যুবরণ করেন এবং মৃত্যুর পরও দীর্ঘ সময় তার মরদেহ অযত্নে পড়ে থাকে, তবে তা শুধু একটি পরিবারের ব্যর্থতা নয়; বরং সমাজ ও জাতির বিবেকের কাছেও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায়। তবে নোটিশে স্পষ্ট করে বলা হয়েছে, এর উদ্দেশ্য কাউকে অপমান বা অপরাধী সাব্যস্ত করা নয়; বরং গণমাধ্যমে প্রকাশিত তথ্যের প্রেক্ষাপটে দায়বদ্ধতা নিশ্চিত করা, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা এবং ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় ব্যাখ্যা চাওয়া।

জানতে চাইলে এই আইনজীবী বলেন, দেশ ও জাতির জন্য এই ঘটনা খুবই কলঙ্কজনক। এটা খুবই সেনসিটিভ বিষয়। এই ঘটনা যেন সঠিক তদন্ত হয় এবং যদি কারো গাফিলতি থাকে তাহলে আমরা পরবর্তী প্রসেসে এগোবো।

/এআই/এম/
সম্পর্কিত
সড়কের গর্তে পড়ে ভেঙেছে গাড়ি, ৭ দিনের মধ্যে ক্ষতিপূরণ দিতে মেয়রকে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত