শিশু রামিসা হত্যা মামলা

নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জুন ২০২৬, ১৯:৫২আপডেট : ০৪ জুন ২০২৬, ১৯:৫২

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আসামি সোহেল রানা অন্য ব্যক্তির নাম বলার যে চেষ্টা করেছেন, তা বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার কৌশল হতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মোসলেহ্ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৪ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিন এ কথা বলেন। গত মে মাসে ডিএমপির জন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত কার্যক্রম, অর্জিত সাফল্য, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদুল আজহা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থার সফল বাস্তবায়ন নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিশু রামিসা হত্যা মামলার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘রামিসা হত্যা এবং ধর্ষণের আসামি যে অন্য ব্যক্তির নাম বলার চেষ্টা করেছেন বা বলেছেন, আমাদের ধারণা বিচার প্রক্রিয়া বিলম্বিত করার জন্য তারা হয়তো বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়েছেন। তদন্তে যাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি তাদের বাইরে আর কারো ইমপ্লিকেশন বা জড়িত হওয়ার কোনও প্রমাণ পাওয়া যায়নি।’’


এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে ডিএমপি কমিশনার লিখিত বক্তব্যে বলেন, ঈদুল আজহার ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরে বড় ধরনের কোনও দুর্ঘটনা, নাশকতা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ছিল। পশুরহাট, বাস, লঞ্চ টার্মিনাল, রেল স্টেশন, শপিং মল, আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান ও এলাকায় ঈদের জামাত স্থল, বাসস্থান এবং ফাঁকা বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সব ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে।

তিনি বলেন, গত এক মাসে ডিএমপির অপারেশনাল ইউনিটগুলো বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫৮ জন চাঁদাবাজ, ৯৭১ জন ছিনতাইকারী এবং ১২১৫ জন মাদক কারবারিসহ মোট ২  হাজার ৮৪৪ জনকে গ্রেফতার করে। এই এক মাসে ডিএমপি অভিযান পরিচালনা করে ৭৪৪ কেজি গাজা, ১ লাখ ৭৯ হাজার ইয়াবা ট্যাবলেট, ৪০৫ গ্রাম হেরোইন, ১২৮১ বোতল ফেন্সিডিল, ২৮ লিটার দেশি বিদেশি মদ, ২৯ গ্রাম আইস ছয়টি দেশী বিদেশি অস্ত্র ও ২১ রাউন্ড গুলি, ৪ টি ম্যাগাজিন, ১১টি ককটেল ও ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেন চক্রের ছয় জন বিদেশি নাগরিক তথা চীনা নাগরিক সহ মোট নয় জনকে গ্রেফতার করেছে।

এছাড়া ৫২৩টি মোবাইল ফোন, ২৯৩টি সিম কার্ড, ৪টি মাইক্রোবাস, ৬টি প্রাইভেটকার, একটি কাভার্ড ভ্যান, একটি বাস, ৯টি সিএনজি ও ১৫টি মোটরসাইকেল উদ্ধার করেছে।

ডিএমপি কমিশনার বলেন, ‘‘রাজধানীর পল্লবী থানার চাঞ্চল্যকর এবং আলোচিত শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় সাত ঘণ্টার মধ্যে আমরা আসামি গ্রেফতার করেছি এবং আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। এই মামলার রুজু হওয়ার ৬ষ্ঠতম দিনেই আমরা আদালতে চার্জশিট দাখিল করেছি।’’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘ছিনতাই প্রতিরোধে শুধু মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও উত্তরা নয় বরং ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিফর্ম এবং সাদা পোশাকের পুলিশ মোতায়েন আছে।’’

এআই ক্যামেরার ভুয়া মামলা ও ভুয়া জরিমানার মেসেজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের কিছু ফিশিং লিংকের সন্ধান পেয়েছি। তাদের আইনের আওতায় আনতে সাইবার টিম কাজ করছে।

তিনি আরও বলেন, ‘‘নগরবাসীকে ট্রাফিক বিভাগ থেকে মেসেজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি এবং বিআরটিএ থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে আমাদের নাম্বারগুলো থেকে যে সিস্টেমে মামলা হয় সেই মামলাগুলো আমাদের ট্রাফিক ডিভিশন থেকে তাদের কাছে ডাক যোগে পেপার যাবে। এ ধরনের কোনও ফিশিং লিংকে মনোযোগ না দেওয়ার জন্য আমরা নগরবাসীকে রিকুয়েস্ট করেছি।’’


 

/এসএনকে/এমএএল/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০০৯ মামলা
শুক্রবার জন্মাষ্টমীর শোভাযাত্রা, যেসব নির্দেশনা দিলো ডিএমপি
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?