ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জুন ২০২৬, ২০:৩৪আপডেট : ০৫ জুন ২০২৬, ২০:৩৪

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করে পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়।  

আদেশে বলা হয়, মাহফুজ আফজাল জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে ৫ জুনের মধ্যে পুলিশ সদরদফতরে রিপোর্ট করবেন। তবে আদেশে তাকে প্রত্যাহারের কারণ উল্লেখ করা হয়নি।  

গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের এসপি হিসেবে যোগ দেন মো. মাহফুজ আফজাল। তার দায়িত্বকালে জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ড, সামাজিক বিরোধে সংঘর্ষ, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। 

এছাড়া সবশেষ বৃহস্পতিবার (৪ জুন) ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যুর ঘটনাও ঘটে। 

/এসএনকে/এসটি/ 
সম্পর্কিত
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
ছয় মাসের মধ্যেই ঝিনাইদহের এসপিকে বদলি, কারণ কী?
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
নারায়ণগঞ্জে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতাল তৈরির কথা জানালেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী
হাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
রাজশাহীতে ডেঙ্গুতে প্রথম মৃত্যুহাম থেকে সুস্থ হয়ে ডেঙ্গুর কাছে হেরে গেলো দেড় বছরের শিশুটি
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
‘কিশোর গ্যাং’ অভিযোগে ১৮ জনকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস 
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
বাংলাদেশকে যে আহ্বান জানালো ভারত
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর পর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে
যেসব মার্কিন ভিসা আবেদনকারীর ফেসবুক উন্মুক্ত রাখতে হবে