মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যবসায়ীর ৫৭ ভরি স্বর্ণ লুট: গ্রেফতার ৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ জুন ২০২৬, ১২:৪১আপডেট : ০৭ জুন ২০২৬, ১২:৪৬

রাজধানী ঢাকার ওয়ারী এলাকায় সংঘটিত ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ১৭ ভরি স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকি-টকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, তিনটি ডিবি কটি, দুটি লাঠি, একটি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- শহিদুল ইসলাম মাঝি (৬০), আব্দুল মালেক (৫৫), মনির হোসেন (৪৫), ইউসুফ কাজী (৬৫), রাইসুল ইসলাম (৩৪), আরিফুল ইসলাম (৩৪), আফজাল হোসেন (৩০), তিন্নাথ পাল (৩৮) ও রিপন পাল (৩৬)।

ডিএমপির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, গত ২৭ মে রাত সাড়ে ১০টার দিকে ওয়ারী থানার নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তার প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় সংঘবদ্ধ একটি চক্র তাদের গতিরোধ করে। ডাকাতরা নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ভুক্তভোগীদের কাছে অবৈধ মাদকদ্রব্য রয়েছে বলে ভয়ভীতি প্রদর্শন করে একটি মাইক্রোবাসে তুলে নেয়।

পরে তাদের চোখ-মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। এরপর কমলাপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় তাদের ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় হরিপদ পালের অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ জুন ইত্তেফাক মোড় এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ছয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের কটি, খেলনা পিস্তল, ওয়াকি-টকি সেট, হ্যান্ডকাফ, লাঠি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৫৭ ভরি স্বর্ণের মধ্যে ১৭ ভরি গলানো স্বর্ণ, স্বর্ণ বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

এদিকে পুনরায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ওয়ারী থানায় পৃথক আরেকটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রটির অন্যান্য সদস্য এবং লুণ্ঠিত স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
যশোরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মমতার তৃণমূল কংগ্রেস: ভাঙনের শব্দ শুনি!
মমতার তৃণমূল কংগ্রেস: ভাঙনের শব্দ শুনি!
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
একযোগে কর্মবিরতিতে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা, দাবি কী?
একযোগে কর্মবিরতিতে মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকরা, দাবি কী?
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
সর্বাধিক পঠিত
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
হোটেলের বুকিং বাতিল করে কেন কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
ঈদের ছুটি শেষে ফেরার পর এক গ্রুপের ১৮৬৮ জনকে চাকরি থেকে ছাঁটাই
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
‘পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান’
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর আ.লীগের হামলা, মোটরসাইকেলে আগুন
আগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট
স্থানীয় সরকার নির্বাচনআগস্টে তফসিল, অক্টোবরের শেষভাগে হতে পারে ভোট