রায় ঘোষণার সময় নির্লিপ্ত ছিল সোহেল, অশ্রুসিক্ত স্বপ্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৪:০৯আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪:১১

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের ফাঁসির রায় ঘোষণার সময় আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। এসময় কাঠগড়ায় নির্লিপ্ত দাঁড়িয়ে ছিল সোহেল। অন্যদিকে স্বপ্না ছিল অশ্রুসিক্ত।

রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেহীনের আদালতে এমন দৃশ্য দেখা যায়।

রায় ঘোষণার আগে সকাল ৮টা ২৫ মিনিটের দিকে স্বপ্নাকে কাশিমপুর কারাগার থেকে এবং পৌনে ৯টার দিকে সোহেলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়।

বেলা পৌনে ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথমে সোহেলকে আদালতের এজলাসে তোলা হয়। প্রায় ১০ মিনিট পর আনা হয় স্বপ্নাকে। তাদের মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।

কাঠগড়ায় ওঠার পর সোহেলকে বিড়বিড় করতে দেখা যায়। কাছাকাছি থাকা আইনজীবীরা জানান, সে এসময় দোয়া-কালাম পড়ছিল। অন্যদিকে স্বপ্না ছিলেন নীরব। তবে তাকে বারবার চোখের পানি মুছতে দেখা গেছে।

রায়ের পর কারাগারে নেওয়া হচ্ছে আসামি স্বপ্নাকে। ছবি: নাসিরুল ইসলাম

সকাল ১১টায় বিচারক মাসরুর সালেহীন এজলাসে ওঠেন। এরপর তিনি রায়ের সারসংক্ষেপ তুলে ধরেন। আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের সাক্ষ্য উল্লেখ করে রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার বর্ণনা দেন। পরে দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত।

রায় ঘোষণার পর আদালতে উপস্থিত আইনজীবীসহ অনেককে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে দেখা যায়।

রায়ের পরও সোহেলকে স্বাভাবিক ও নির্লিপ্ত দেখা গেছে। তবে স্বপ্না কান্নায় ভেঙে পড়েন।

এ সময় আইনজীবী হাবিবুর রহমান (সানি) বলেন, ‘শিশুটিকে ধর্ষণের পর যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাতে কঠোর শাস্তিই প্রাপ্য ছিল।’

/এআই/ইউএস/
সম্পর্কিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
সর্বশেষ খবর
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা ক্রেতার মৃত্যু, পরিবারকে লাখ টাকার সহায়তা দিলো ওয়ালটন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নগদের ক্যারিয়ার ফেস্ট, চাকরি পেলেন ৫ শিক্ষার্থী
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের