ইতিহাসে নজির সৃষ্টি, ৫ কর্মদিবসে শিশু রামিসা হত্যা মামলার রায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৪:৫৫আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪:৫৫

রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর পর মাত্র পাঁচ কার্য দিবসে রায় ঘোষণা করলেন আদালত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এত স্বল্প সময়ে এই রায় ঘোষণা, এটাই প্রথম।

ঘটনার পাঁচ দিন পর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে চার্জ গঠনের পর তিন কার্যদিবসে মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ, আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে পাঁচ কার্যদিবসে রায় ঘোষণা করা হলো। ঘটনার ১৯ দিনের মাথায় শেষ হলো বিচারকাজ।  

এর আগে, গত বছরের ১৭ মে মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১৪ কর্মদিবসে ওই মামলায় রায় ঘোষণা করেন। ১৪ কার্যদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া রায় দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম সময়ে রায় হিসেবে রেকর্ড করা হয়। ১৪ কার্যদিবসে রায় ঘোষণা করা হলেও ঘটনার তারিখ থেকে দুই মাস ১২ দিন সময় লেগেছিল।

পরবর্তী সময়ে মেহেরপুর জেলায় আলোচিত এক শিশু ধর্ষণের মামলা ২৯ কার্য দিবসে রায় ঘোষণা করা হয়। ২৯ কার্যদিবসে বিচার শেষ হলেও প্রকৃতপক্ষে পুরো মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগে প্রায় এক বছর।

/এআই/আরকে/
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন