নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৬, ১৬:০৬আপডেট : ১৪ জুন ২০২৬, ১৬:০৬

নির্ধারিত সময়ের পর শপিংমল, মার্কেট খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রবিবার (১৪ মে) ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এতে উল্লেখ করা হয়, সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাদের সুবিধার্থে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশনা প্রতিপালনে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি-বিধান অনুযায়ী যথাযথ প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ দোকান মালিক সমিতি থেকে জানানো হয়, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ালো সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

এই সিদ্ধান্তের জন্য দোকান মালিক সমিতির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানান।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
রোড ডিভাইডারে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ঢাকার ৪১৬ বছর: ডিএসসিসির উদ্যোগে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ অনুষ্ঠিত
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
গরমের দুপুরে জমিয়ে খান ঠান্ডা চিকেন মেয়ো সালাদ
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
বাফুফেকে কোনও মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হলে পক্ষ নেবো: ডুলি
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
প্রবাসীদের নিরাপত্তায় বিমানবন্দর সড়কে বসছে শতাধিক সিসি ক্যামেরা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই