তেজগাঁওয়ের সড়ক ছেড়ে এবার শ্রম ভবনে নাসার শ্রমিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৬ জুন ২০২৬, ১৫:২১আপডেট : ১৬ জুন ২০২৬, ১৫:২১

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় প্রায় দুই ঘণ্টা পর সড়ক ছেড়েছেন বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকরা। তবে শ্রমিকরা সড়ক থেকে সরে গেলেও ওই এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। 

ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মূল সড়ক ছেড়ে দিয়েছেন। তবে দীর্ঘক্ষণ সড়ক বন্ধ থাকায় যানবাহনের চাপ রয়েছে। স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।” তিনি আরও বলেন, “শ্রমিকরা সড়ক দিয়ে শ্রমভবনের দিকে গেছে।” 

এর আগে মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ জানায়, পোশাকশ্রমিকরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। 

বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে চার শতাধিক শ্রমিকের সড়ক অবরোধ 

গার্মেন্টস শ্রমিকরা জানিয়েছেন, নাসা নিট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে, ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে, ২০২৫ সালের ডিম্বেরের এরিয়া বিলের টাকা পরিশোধিত করতে হবে, নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে। 

এছাড়া শ্রম আইন অনুসারে সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে। শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোনও হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে। 

/আইএ/এসটি/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পানির চাহিদা মেটাতে পারছে না ওয়াসা, ঘাটতি চমকে ওঠার মতো!
ঢাকায় পানির চাহিদা মেটাতে পারছে না ওয়াসা, ঘাটতি চমকে ওঠার মতো!
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
কলকাতায় ঘুরতে গিয়ে গুজবের শিকার হলেন মোশাররফ করিম
আমরা বগলদাবা বিরোধী দল হবো না: শফিকুর রহমান
আমরা বগলদাবা বিরোধী দল হবো না: শফিকুর রহমান
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো