স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জুন ২০২৬, ১৪:৫৯আপডেট : ১৮ জুন ২০২৬, ১৪:৫৯

বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্রমবর্ধমান ধারা উল্লেখ করে স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেক্রের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, “বাংলাদেশ বিদেশি বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও সম্ভাবনাময় গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

বৈঠকে বাংলাদেশ ও স্পেনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও বহুমাত্রিক করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, পর্যটন, কৃষি, শিক্ষা, প্রযুক্তি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং কৌশলগত অবস্থানের প্রশংসা করেন। তিনি উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং অন্যান্য সম্ভাবনাময় খাতে স্পেনের বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পৃক্ততা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠকে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ ও স্পেনের মধ্যকার অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার ক্রমবর্ধমান ধারা উল্লেখ করে, স্পেনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ-স্পেন সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার আশাবাদও ব্যক্ত করা হয়।

 

/এসও/এমএএল/
সম্পর্কিত
রদ্রিকে বার্সেলোনায় আনার পেছনের মাস্টারমাইন্ড কে?
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শোক জানালেন সৌদি রাষ্ট্রদূত
বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে স্পেনে লাখ লাখ মানুষের ঢল
সর্বশেষ খবর
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
মির্জা ফখরুলের শূন্যতা কীভাবে পূরণ করবে বিএনপি
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
২৫ বছর পর মায়ের কাছে ফিরছেন ফরিদ
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন