বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তরুণরাই প্রধান চালিকাশক্তি: ভূমি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জুন ২০২৬, ১৮:১৬আপডেট : ২০ জুন ২০২৬, ১৮:১৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মই হবে প্রধান চালিকাশক্তি বলে মন্তব্য করেরছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেছেন, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন ও অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি দূর করা সম্ভব।

শনিবার (২০ জুন) চট্টগ্রামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ভূমি মন্ত্রণালয়ের অধিকাংশ সেবা অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই খাজনা পরিশোধ, নামজারি ও অভিযোগ দাখিল করতে পারছেন। পাশাপাশি সেবা সহজ করতে সারা দেশে ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে।

তিনি আরও জানান, কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ অ্যাপের মাধ্যমে জিও-ফেন্সিং প্রযুক্তির পাইলট কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া দেশের ফ্রিল্যান্সার ও আইটি খাতের তরুণদের প্রশংসা করে তিনি বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা পেলে বাংলাদেশ ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপসচিব আবদুল্লাহ আল মামুন আইটি ও বিপিও খাতের বিকাশে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, দেশের তরুণদের জন্য বৈশ্বিক কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে বিপিও শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাধারণ সম্পাদক ফয়সল আলিম খাতটির সম্প্রসারণে দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্পখাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।

/এমএএল/ 
সম্পর্কিত
খাল পরিষ্কার কার্যক্রম তদারকিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম
সাবেক প্রতিমন্ত্রীকে হাইকোর্ট জামিন দিলেও মুক্তির সুযোগ দেয়নি পুলিশ
নাম নিয়ে আলোচিত বগুড়ার সেই চার ইউপিতে প্রশাসক নিয়োগ পেলেন যারা
সর্বশেষ খবর
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শ্যামপুরে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির
হরমুজ বন্ধের প্রমাণ নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
হরমুজ বন্ধের প্রমাণ নেই: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
সংসদে ‘আশোভন’ বক্তব্য থামছেই না, কতগুলো এক্সপাঞ্জ হলো
সংসদে ‘আশোভন’ বক্তব্য থামছেই না, কতগুলো এক্সপাঞ্জ হলো
সর্বাধিক পঠিত
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন