একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৬, ২১:২৮আপডেট : ২০ জুন ২০২৬, ২১:৩৩

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শনিবার (২০ জুন) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন। 

বিএনপি অপেক্ষায়, এগিয়ে জামায়াত, আ.লীগ নেতাদের অংশগ্রহণে ধোঁয়াশা

সম্ভাব্য রোডম্যাপ অনুযায়ী আগামী দুই-তিন মাস পর অনুষ্ঠিত হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। নির্দলীয় হলেও এ নির্বাচনে এক ধরনের রাজনৈতিক মেরুকরণ আছে। কারণ এতে জয়-পরাজয়ের ওপর সরকার ও বিরোধী দলের প্রেস্টিজ ইস্যু জড়িত। তাই নিজ দলের প্রার্থীদের জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সব পক্ষই। স্থানীয় সরকারের চারটি স্তর— সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউপি নির্বাচন। এসব স্তরে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের অঘোষিত প্রচারণা শুরু হয়েছে। ক্ষমতাসীন দল বিএনপির একাধিক প্রার্থী সরব। যদিও তাদের প্রার্থিতা এখনও ঘোষণা করা হয়নি। তবে দলের অভ্যন্তর থেকে যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ জুন বিকালে মালয়েশিয়া সফর শেষে তিনি সরাসরি চীনের উপকূলীয় বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা দেবেন। দালিয়ান থেকে ফ্লাইটের সুবিধা থাকলেও বিশেষ ব্যবস্থায় ট্রেন যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সাধারণত ট্রেনে এ যাত্রায় সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে, যেখানে ফ্লাইটে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।

নদীর ভাঙনে বিলীনের পথে এক থানা, ঝুঁকিতে মসজিদ ও মন্দির

দেবে গেছে মাটি, দেখা দিয়েছে ফাটল। যেকোনও সময় নদীগর্ভে বিলীন হতে পারে কাপাসিয়া থানা

শীতলক্ষ্যা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে গাজীপুরের কাপাসিয়া থানা ভবন। ভাঙতে ভাঙতে নদী এখন থানার সীমানা প্রাচীরের কাছে চলে এসেছে। গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে ভাঙনের তীব্রতা বাড়ায় থানার একমাত্র পাকা ভবনটি যেকোনও সময় বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। নদীর গতিপথ পরিবর্তন এবং ভাঙনের কারণে থানার সীমানা ঘেঁষে প্রায় ১৫০ মিটার এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে

মেলোনি বারবার ছবি তুলতে চেয়েছেন, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চলতি সপ্তাহে অনুষ্ঠিত জি-৭ বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে বারবার ছবি তোলার অনুরোধ করেছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে

আইভরি কোস্টের বিপক্ষে জার্মানির আজ ‘আসল পরীক্ষা’

কুরাসাওর বিপক্ষে গোল উৎসব করেছে জার্মানি।

বিশ্বকাপে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। অবশ্য অপেক্ষাকৃত দুর্বল কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করলেও টুর্নামেন্টে তাদের আসল পরীক্ষা আজ। প্রতিপক্ষ আইভরি কোস্ট। শনিবার রাত ২টায় ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি।

প্রথম দিনে কতো আয় করলো ‘ককটেল টু’?

ভারতের বক্স অফিসে নতুন রোমান্টিক ড্রামা ‘ককটেল ২’ শক্তিশালী শুরু করেছে। ট্রেড রিপোর্ট অনুযায়ী, ছবিটি মুক্তির প্রথম দিনেই ভারতে প্রায় ১৩ দশমিক ৫০ কোটি টাকা নেট আয় করেছে। একই দিনে বিশ্বব্যাপী মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
সর্বশেষ খবর
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ঢাকার দুই সিটিতে আনুষ্ঠানিকভাবে মেয়রপ্রার্থী ঘোষণা এনসিপির
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
ভয় দেখিয়ে লাভ নেই, ৩ বিচারককে সরাইতে হবে: আইনজীবীদের হুঁশিয়ারি 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হৃদয় ও মৌ 
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়