বিদেশে বসেই ভোটার নিবন্ধন, কী কী নথি প্রয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ১৫:৩০ আপডেট : ২১ জুন ২০২৬, ১৫:৩০

বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নির্ধারিত কিছু কাগজপত্র জমা দিতে হবে। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে প্রথমে অনলাইনে আবেদনপত্র (ফরম-২(ক)) পূরণ করতে হবে।

এরপর আবেদনপত্রের সঙ্গে মেয়াদযুক্ত বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট, এনআইডিধারী তিন বাংলাদেশি নাগরিকের প্রত্যয়নপত্র, অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংশ্লিষ্ট নিবন্ধন কেন্দ্রে বা দূতাবাসের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।

এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের বিশেষ ৫৬টি উপজেলা ও থানার নাগরিকদের জন্য অতিরিক্ত কিছু তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার বিধান রয়েছে। এসবের মধ্যে রয়েছে বিশেষ তথ্য ফরম, শিক্ষাগত যোগ্যতার সনদ, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনে মৃত্যু সনদ, ড্রাইভিং লাইসেন্স বা টিআইএন সনদ, দ্বৈত নাগরিকত্ব সনদ, নিকাহনামা, স্বামী বা স্ত্রীর এনআইডি, নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিলের কপি এবং ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও বাড়িওয়ালার অনাপত্তিপত্র।

নির্বাচন কমিশন জানিয়েছে, বাধ্যতামূলক নয় এমন কোনও তথ্য বা কাগজপত্র বিদেশে অবস্থান করে জমা দেওয়া সম্ভব না হলে আবেদনকারী তার দেশে অবস্থানরত আত্মীয়-স্বজনের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তা জমা দিতে পারবেন।

আবেদনকারী যে দেশে অবস্থান করছেন সেখান থেকেই অনলাইনে ফরম পূরণ, তথ্য যাচাই এবং বায়োমেট্রিক কার্যক্রম সম্পন্ন হবে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশনের তদন্ত ও যাচাই-বাছাই শেষে আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পাঠিয়ে দেওয়া হবে।

/এএজে/এমএএল/
সম্পর্কিত
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর বিষপান
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সর্বশেষ খবর
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
আইপিএলে দিল্লির কোচ সৌরভ গাঙ্গুলী
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
এআই-নির্ভর প্রেমের সম্পর্কে কড়াকড়ি আরোপ চীনের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
জ্বালানি ও রাজস্বে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
ডেঙ্গু রোগী সামাল দিতে ফিল্ড হাসপাতালের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’