সৌদি থেকে ফিরলেন ৬২ হাজার ৮১৩ হাজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২১ জুন ২০২৬, ১৫:৪৭আপডেট : ২১ জুন ২০২৬, ১৫:৪৭

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৬২ হাজার ৮১৩ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৮ হাজার ৪৯৪ জন হাজি ফিরেছেন।

শনিবার (২০ জুন) পর্যন্ত হজযাত্রীদের ফিরতি ফ্লাইটের তথ্য নিয়ে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফিরেছেন ২৮ হাজার ১৭৭ জন, সৌদি এয়ারলাইন্সে ২১ হাজার ৯৪৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ৬৭২ জন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ১৬ জন হাজি।

এ পর্যন্ত মোট ১৬২টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৩টি, সৌদি এয়ারলাইন্স ৫৭টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। 

এক নজরে হজ ২০২৬

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজ ব্যবস্থাপনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ছিল ৩০টি।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট পরিচালিত হয় ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ২১ মে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ছিল ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে আগামী ৩০ জুন।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
আট বছর পর লাশ হয়ে দেশে ফিরলেন শ্যামল, বাবা মায়ের পাশে দাফন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে
সর্বশেষ খবর
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
আলোচনায় বিটিভির লোগো পরিবর্তন
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
বাসায় আশ্রয় দিয়ে তরুণীকে ধর্ষণ, বাসচালক গ্রেফতার
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে: রিজভী
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি