‘সম্মান বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে ফেললাম’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুন ২০২৬, ১৮:০২আপডেট : ২১ জুন ২০২৬, ১৮:০২

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। মৃত্যুর আগে ফেসবুকে তিনি লেখেন, ‘সম্মান বাঁচাতে গিয়ে জীবন হারিয়ে ফেললাম।’ আত্মহত্যা করা ওই যুবকের নাম আরাফাত হোসেন (৩৫)। ঘটনাটি ঘটেছে রাজধানীর চকবাজার এলাকায়।

শনিবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে চকবাজারের হাজী বাবুল রোড এলাকার বাসা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২১ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর হেলাল এ তথ্য জানান।

নিহতের ভাই পাপ্পু জানান, আরাফাত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী খালাতো ভাইয়ের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি পরিবারে জানাজানি হলে এক পর্যায়ে আরাফাতকে ডেকে নিয়ে তার শ্বশুর সবকিছু মেনে নিতে চাপ দেন। আরাফাত যেন কোনোভাবেই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ না করেন এ জন্য তাকে ভয়ভীতি দেখানো হয়। এরপর থেকে স্ত্রীর সঙ্গে আরাফাতের সম্পর্ক ভালো ছিল না। এ নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন। শনিবার রাতে তিনি ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেন।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনসুর হেলাল জানান, খবর পেয়ে শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে চকবাজারের হাজী বাবুল রোডের একটি ভবনের চারতলার বাসা থেকে আরাফাতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে এসআই মো. মনসুর আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর ওপর অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস নেন আরাফাত। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/আইএ/এআইবি/আরকে/
সম্পর্কিত
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
ঢামেকে চিকিৎসাধীন কারাবন্দির মৃত্যু
কংক্রিট মিক্সার ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সর্বশেষ খবর
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
১৫ পদে নিয়োগ দেবে মেঘনা পেট্রোলিয়াম, আবেদন শুরু
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
মানুষের ছদ্মবেশী এআই ইনফ্লুয়েন্সার নিয়ে ইনস্টাগ্রামের নতুন পদক্ষেপ
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
দুই উপকরণেই তৈরি হবে নাইট জেল, সকালে মিলবে সতেজ ত্বক
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন