এত ঘন ঘন ভূমিকম্প কীসের আভাস 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২২ জুন ২০২৬, ২২:১১ আপডেট : ২৩ জুন ২০২৬, ১৭:১৬

রাজধানী ঢাকাসহ দেশে ৪ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে আজ। এ নিয়ে জুন মাসেই তিনবার ভূমিকম্পে কেঁপেছে দেশ। এর আগে গত ১৮ জুন ও ৭ জুন ভূমিকম্প অনুভূত হয়।   

ভূমিকম্প অনুভূত হলেই অনেকের মনে নানা প্রশ্ন জাগে। কেউ একে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস, কেউবা ঈশ্বরের সতর্কবার্তা বা অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত হিসেবে মনে করেন। তবে বিজ্ঞানীরা বলছেন, এসব ধারণার পক্ষে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। 

বিশেষজ্ঞদের মতে, পৃথিবীর ভূত্বক কয়েকটি টেকটোনিক প্লেটের সমন্বয়ে গঠিত। এসব প্লেটের চলাচলের ফলে দীর্ঘদিন ধরে চাপ জমতে থাকে। এই টেকটোনিক প্লেটের আকস্মিক নড়াচড়া, ঘর্ষণ এবং ফাটল বা চ্যুতিতলে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণে ভূমিকম্প সৃষ্টি হয়। ফলে ভূমিকম্প মূলত পৃথিবীর অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফল। 

রাজধানীর মিরপুরের বাসিন্দা শারমিন আক্তার বলেন, “ভূমিকম্প হলেই ভয় লাগে। ছোটবেলা থেকে শুনে আসছি বড় কোনও দুর্যোগের আগে নাকি এমন হয়। তাই কম্পন অনুভব করলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা কাজ করে।”  

অপরদিকে পুরান ঢাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, “অনেকে এটাকে নানা কিছুর ইঙ্গিত বলে মনে করেন। কিন্তু আমি মনে করি এটা প্রাকৃতিক ঘটনা। তবে ভূমিকম্প হলে আমাদের সতর্ক থাকা উচিত।”  

বিজ্ঞানীরা জানান, ভূমিকম্পকে কোনও নির্দিষ্ট সামাজিক, রাজনৈতিক বা ধর্মীয় ঘটনার পূর্বাভাস হিসেবে দেখা যায় না। বর্তমান প্রযুক্তি ব্যবহার করেও নির্দিষ্ট সময় ও স্থানে কখন ভূমিকম্প হবে, তা নিশ্চিতভাবে পূর্বাভাস দেওয়া সম্ভব নয়।  

তবে একটি ভূমিকম্পের পর আফটারশক বা পরবর্তী কম্পন দেখা দিতে পারে। এছাড়া কোনও অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ভবিষ্যতে সেখানে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব।  

বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি বাড়ানো, নিরাপদ ভবন নির্মাণ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা। মানুষের বিভিন্ন বিশ্বাস থাকলেও ভূমিকম্পের কারণ ও প্রভাব ব্যাখ্যায় বিজ্ঞানই সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি বলে মনে করেন তারা।  

প্রসঙ্গত, রবিবার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। এর কম্পন বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। ভুটানে পরবর্তী আফটার শক হিসেবে আরও দুবার ভূমিকম্প হয় বলে জানা যায়।    

/এসএনএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
বাতাসে শীতের ঘ্রাণ
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকায় আজও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
সর্বশেষ খবর
বয়লার মুরগির দেশি স্বাদ
বয়লার মুরগির দেশি স্বাদ
আজ অষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা
আজ অষ্টমী, রামকৃষ্ণ মিশনে হবে কুমারী পূজা
দুই বছরের প্রকল্প ৯ বছর পার, অবশেষে খুলছে ওসমানী উদ্যানের দুয়ার
দুই বছরের প্রকল্প ৯ বছর পার, অবশেষে খুলছে ওসমানী উদ্যানের দুয়ার
বিবাহবিচ্ছেদের পর মদ্যপানে আসক্তি, ২৬ দিন পুনর্বাসন কেন্দ্রে ছিলেন চাহাল
বিবাহবিচ্ছেদের পর মদ্যপানে আসক্তি, ২৬ দিন পুনর্বাসন কেন্দ্রে ছিলেন চাহাল
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে